সঙ্কটজনক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে পাঠানো হল আইসিইউ-তে, আরোগ্য কামনা মোদির

করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে পাঠানো হল আইসিইউতে। প্রায় সপ্তাহ দেড়েক আগেই বরিসের করোনা ধরা পড়ে। এরপরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে সোমবার এ কথা জানানো হয়েছে।

এদিন ১০ ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেছেন, আজ প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর চিকিৎসক দলের পরামর্শক্রমে তাঁকে হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করা হয়।

জনসনের দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাঁর ভেন্টিলেটরের প্রয়োজন হচ্ছে না।

এই পরিস্থিতিতে ব্রিটেনের সচিব ডমিনিক রাব অস্থায়ী ভিত্তিতে জনসনের কার্যভার গ্রহণ করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিটেনের প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। ট্যুইট বার্তায় মোদি আশা প্রকাশ করে বলেছেন যে, খুব শীঘ্রই ব্রিটেনের প্রধানমন্ত্রী সেরে উঠবেন এবং হাসপাতাল থেকে ছাড়া পাবেন।

https://twitter.com/narendramodi/status/1247219267717586947

এদিকে ব্রিটেনে ইতিমধ্যেই করোনাভাইরাস সংক্রমণের শিকার প্রায় ৫০ হাজার। ইতিমধ্যেই করোনায় মৃত্যু হয়েছে ৫৩৭৩ জনের।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment