করোনা আবহেও জারি জঙ্গি-পুলিশ সংঘর্ষ। খবর জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল সেক্টরে মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে দুই সন্ত্রাসবাদী। এ নিয়ে ওই অঞ্চলে পর পর তিন দিন তিনটি সংঘর্ষের খবর পাওয়া গেল।
সূত্র বলছে জেলার অবন্তীপুরা এলাকার সাইমোহ গ্রামে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে ওই দুই সন্ত্রাসবাদী মারা যায়। জঙ্গি ঘাঁটি থেকে উদ্ধার হয় প্রচুর অস্ত্র।
সোমবার ভারত-পাক নিয়ন্ত্রণরেখা বরাবর রজৌরি জেলার নওশেরা সেক্টরে সেনার সঙ্গে সংঘর্ষ জড়ায় সশস্ত্র জঙ্গিরা। সংঘর্ষে তিন সন্ত্রাসবাদী নিকেশ হয়।
#Encounter has started at #Saimoh area of #Tral #Awantipora. Police and security forces are on the job. So far, 01 #terrorist killed. Operation going on. Further details shall follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) June 2, 2020
আবার গতকালই সীমান্ত পেরিয়ে কল্লাল গ্রামে ঢোকার চেষ্টা করে একদল জঙ্গি। কিন্তু আগাম খবর পেয়ে তাঁদের বাধা দেয় ভারতীয় নিরাপত্তা বাহিনী। তার জেরে দুই পক্ষে তুমুল গুলির লড়াই হয়। সংঘর্ষে প্রাণ যায় তিন সন্ত্রাসবাদীর।





