উদ্ভূত পরিস্থিতিকে জয় করে ভারত আবার নিজের হৃত স্থান ফিরে পাবে! দেশ নিয়ে যথেষ্ট আশাবাদী মোদী!

অদৃশ্য শত্রু’র অভিঘাতে বর্তমানে পর্যদুস্ত ভারতীয় অর্থনীতি‌। বেকারের সংখ্যা প্রায় প্রতিদিনই লাফিয়ে বাড়ছে। বিভিন্ন সংস্থা থেকে ছাঁটাই হচ্ছে হাজার হাজার মানুষ।

সেই পরিস্থিতিকে জয় করে ভারত আবার‌ও ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সরকারের নীতির ফলেই এই পরিবর্তন সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। Confederation of Indian Industry’s (CII)-এর বার্ষিক সভার উদ্বোধনে এই কথা বলেন মোদী।

ভিডিও কনফারেন্সে মোদী বক্তব্য রাখেন যে করোনার ফলে ভারত কিছুটা পিছিয়ে পড়েছে। কিন্তু দেশের মানুষ চেষ্টা করে ফের ঘুরে দাঁড়াচ্ছেন। অর্থনীতিও এখন আগের থেকে কিছুটা হলেও গতি পেয়েছে, আরও বেশি করে সেটা তরান্বিত হবে ৮ই জুনের পর থেকে। ভারত নিশ্চিত ভাবেই আবার নিজের স্থানে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন মোদী।

করোনায় এই মুহূর্তে প্রায় দুই লক্ষ ভারতীয় আক্রান্ত। সেই পরিস্থিতিতেও তিনি কেমন ভাবে এতটা আশাবাদী, সেটাও পরিষ্কার করেন প্রধানমন্ত্রী। মোদী বলেন যে ভারতের ক্ষমতা ও ক্রাইসিস ম্যানেজমেন্টের ওপর তাঁর পূর্ণ আস্থা আছে। ভারতে যে প্রতিভা ও প্রযুক্তি আছে, তিনি সেটির ওপর আস্থা রাখেন। যে উদ্ভাবনী শক্তি ও বিচার-বিবেচনা আছে ভারতীয়দের, সেটির ওপরে চরম বিশ্বাস আছে তাঁর। মোদী বলেন যে চাষী থেকে কুটির শিল্প হয়ে শিল্পপতি, প্রত্যেকের ক্ষমতার বিষয় তিনি অবহিত।

মোদী দাবি করেন সারা বিশ্বে যখন করোনা থাবা বসাচ্ছিল, ভারত তৈরী ছিল। এই কারণেই আনলক ১ শুরু হয়েছে। লাইনচ্যূত অর্থনীতিকে সোজা পথে নিয়ে আসা সরকারের অন্যতম বড় কাজ, বলেন মোদী।

প্রধানমন্ত্রী বলেন সারা বিশ্ব চাইছে এমন পার্টনার যে বিশ্বাসযোগ্য ও ভরসাযোগ্য হবে। ভারতে ক্ষমতা, শক্তি ও প্রতিভা আছে। মোদী বলেন যে সারা বিশ্বে ভারত যে আস্থা গড়ে তুলেছে, তার লাভ শিল্পপতিদেরও ওঠানো উচিত।

ইতিমধ্যেই ২০ লক্ষ কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ অর্থনীতির জন্য ঘোষণা করেছে কেন্দ্র, যার মধ্যে গৃহীত হয়েছে বেশ কিছু বড় সংস্কারের প্রস্তাব‌ও।

RELATED Articles

Leave a Comment