Breaking: কাঠুয়ায় ফের মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান, ৪ জনের মৃ*ত্যু, আহত ৬!

জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলা আবারও প্রাকৃতিক বিপর্যয়ের কবলে। শনিবার মধ্যরাতে রাজবাঁধ এলাকার জরঘাঁটি গ্রামে মেঘভাঙা বৃষ্টির সঙ্গে হঠাৎ হঠাৎ হড়পা বান নামে। গ্রামের মানুষরা রাতের অন্ধকারে হঠাৎ জলবাহী ঢেউয়ের মুখোমুখি হন। বহু বাড়ি-ঘর ভেসে গেছে, এবং নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। গ্রামবাসী আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে পালানোর চেষ্টা করেন।

সূত্রে অনুযায়ী জানা গিয়েছে, জরঘাঁটি গ্রামে এই প্রাকৃতিক বিপর্যয় ধস আকারে নেমেছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে বলা হয়েছে, কাঠুয়া থানার চাঙ্গদা ও বাগার্দ গ্রামেও ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া লাখানপুর থানা এলাকার দিলওয়ান-হুতলি গ্রামে ক্ষয়ক্ষতি কম হলেও প্রভাব পড়েছে। ধসের কারণে কয়েকটি রাস্তা এবং রেললাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বাড়ির নিচে জমি ধসে গেছে, যার ফলে স্থানীয় কৃষিজমিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিক খবর অনুযায়ী, জরঘাঁটি গ্রাম থেকে চারজনের দেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্তত ছয়জন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রশাসন জানিয়েছে, আরও কয়েকজন জলের স্রোতে ভেসে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। রাজ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই কাজ করছে। সেনা ও প্যারামিলিটারি ফোর্সও উদ্ধারকাজে নেমেছে।

কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র যাদব জানিয়েছেন, মেঘভাঙা বৃষ্টির কারণে একটি পুলিশ স্টেশন, জাতীয় সড়ক নং ৪৪ এবং রেলওয়ে ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন এবং প্রশাসনিক আধিকারিকদের দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। আবহাওয়া দফতর কাঠুয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে সতর্কতা জারি করেছে।

আরও পড়ুনঃ Mother Raped by son: নিজের মাকেই দু’বার ধর্ষ*ণ! গ্রেফতার ৩৯ বছরের পুত্র, চাঞ্চল্যে পরিবার!

প্রশাসনের সতর্কতার পরামর্শ অনুযায়ী, নদীর তীরে যাওয়া এবং ধস প্রবণ এলাকায় যাওয়া এড়িয়ে চলতে বলা হয়েছে। কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে নদী ও নালা বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। স্থানীয় মানুষদের আতঙ্ক এখনও কাটেনি, এবং উদ্ধারকাজ চলাকালীন তাদের নিরাপদ স্থানে রাখা হচ্ছে। কিশতোয়ারের পর কাঠুয়ার এই বিপর্যয় আবারো প্রমাণ করল, যে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি থাকা কতটা জরুরি।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles