দিল্লিতে করোনা প্রতিরোধে একগুচ্ছ নির্দেশনা কেজরিওয়ালের

সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনাভাইরাস মোকাবিলায় একটি নির্দেশনা জারি করেন। এতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে ৫০ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে কেজরিওয়াল সরকার। যে কোনো ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

এতে আরোও বলা হয়, আগামী ৩১ মার্চ পর্যন্ত দিল্লিতে সব নাইটক্লাব, জিম ও স্পা বন্ধ রাখতে বলা হয়েছে। সম্ভব হলে বিয়ের সব আয়োজন পিছিয়ে দিতেও নাগরিকদের অনুরোধ করা হয়। কেজরিওয়াল জানান, অর্থের বিনিময়ে কোয়ারেন্টিনে রাখতে দিল্লির তিনটি হোটেল ঠিক করা হয়েছে। এছাড়া শহরটির সব স্কুল, কলেজ ও সিনেমা হল গত সপ্তাহ থেকেই বন্ধ রয়েছে। পাশাপাশি, ওই অঞ্চলের সব সব স্কুল, কলেজ ও সিনেমা হল আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। উল্লেখ্য, ভারতে করোনা আক্তান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। মৃত দুই।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment