করোনা আতঙ্ক এখন বিশ্বজুড়েই বিরাজ করছে। ধস নেমেছে ব্যবসা-বাণিজ্যে। ধস নেমেছে শেয়ারবাজারেও। পুনেতে তো মাত্র ১০ টাকাতেই পাওয়া যাচ্ছে একটি আস্ত মুরগি! করোনার জেরে ভারতের মহারাষ্ট্র রাজ্যে লোকসানে চলছে পোলট্রির ব্যবসা। কয়েক সপ্তাহ আগেও এখানে ৮০ থেকে ৯০ টাকায় এক কেজি মুরগি পাওয়া গেলেও এখন তা দাঁড়িয়েছে ১০ টাকায়। না, মুরগির ছানা নয়, বড় ব্রয়লার মুরগিই। প্রতিটি ওজন এক কিলোগ্রামেরও বেশি।
যদিও চিকিৎসকরা সাফ জানিয়েছিলেন, করোনা ভাইরাসের সঙ্গে মুরগির মাংসের কোনও যোগ নেই। মুরগির মাংসের থেকেই করোনা ভাইরাস ছড়াচ্ছে এরকমই একটি গুজবের কারণে দাম এত কমে গিয়েছে। আমরা মহারাষ্ট্র সরকার ও কেন্দ্রর কাছেও সাহায্য চেয়েছি। না হলে বড় ক্ষতি হয়ে যাচ্ছে।
স্যোশাল মিডিয়ায় বেশ কিছু আক্রান্ত মুরগির ছবি শেয়ার হওয়ার পরেই গুজবের জেরে বর্তমানে মুরগি ও ডিম খাওয়া কমিয়ে দিয়েছেন দেশের সাধারণ মানুষ। ফলে হু হু করে কমছে মুরগির দাম। এই গুজব যে পুরোটাই মিথ্যে তা বোঝানোর জন্য গত ২৮ ফেব্রুয়ারি পোলট্রি ফার্মার্সদের একটি মেলায় এক টুকরো মুরগির মাংস খেয়েছিলেন তেলেঙ্গানার নগরোন্নায়ন মন্ত্রী কেটি রামা রাও। কিন্তু তাতেও কিছু হয়নি। তাই ক্রমশ কমেই যাচ্ছে মুরগির মাংসের দাম।
মহারাষ্ট্রের পোলট্রি ব্রিডারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানিয়েছে, এই ক্ষতির জন্য সরকার কিছুটা ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছে। আমরা জানি না কীভাবে ব্যাংকের ঋণ, বিদ্যুতের বিল ও মাসিক খরচ চালাব। কেন্দ্রের কাছেও ক্ষতিপূরণ চেয়ে অনুরোধ করা হবে।





