এবার কেরল সরকার! বাংলা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ছত্রিশগড়, রাজস্থানের পর এবার কেরলের বাম সরকার জানিয়ে দিল যে অনুমতি ছাড়া রাজ্যে প্রবেশ করতে পারবে না সিবিআই।
আজ বুধবার পিনারাই বিজয়ন সরকার সিবিআইকে দেওয়া জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নিল। এর অর্থ, এবার থেকে কেরলে গিয়ে নিজেদের ইচ্ছামত কোন মামলার তদন্ত করতে পারবেনা সিবিআই। প্রত্যেকটি মামলার জন্য আলাদাভাবে তাদেরকে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে।
সম্প্রতি কেরলে সোনা পাচার কাণ্ড নিয়ে সিবিআই যেভাবে তদন্তে উঠে পড়ে লেগেছে তাতে প্রমাদ গুনছে কেরল সরকার। কারণ যত তদন্তের গতি এগোচ্ছে ততই রাজ্যের বিভিন্ন নেতা-মন্ত্রী উচ্চপদস্থ আধিকারিক এর নাম জড়াচ্ছে। ফলে বাম সরকারের মুখ পুড়েছে সাধারণ মানুষের কাছে। তাই কেরল সরকার তড়িঘড়ি করে সিবিআইকে দেওয়া জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নিলো বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এবার থেকে কেরলে সিবিআই ডিএসপিই অ্যাক্টের অন্তর্ভুক্ত হলো। অর্থাৎ রাজ্যে কর্মরত কোন সরকারি কর্মচারীর বিরুদ্ধে তদন্ত করতে চাইলে সিবিআইকে রাজ্য সরকারের কাছে অনুমতি চাইতে হবে এবং নির্দিষ্ট সময় অন্তর সেই অনুমতির রিনিউয়াল করাতে হবে।
বস্তুত বিরোধীদের অভিযোগ যে সিবিআইকে দিয়ে কেন্দ্রীয় সরকার নিজের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বিরোধী শাসিত রাজ্য গুলির উপর। ২০১৮ সালে অন্ধ্রপ্রদেশ, বাংলা এই নিয়ম এনেছিল। ধীরে ধীরে ছত্রিশগড় রাজস্থান ও মহারাষ্ট্রেও এই নিয়ম লাগু করা হয়। এবার পালা কেরলের।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার