বাম শাসিত দক্ষিণী এই রাজ্যের হাল খারাপ। করোনা মহামারী থাবা মেরেছে গোটা দেশেই। প্রথম-দ্বিতীয়-তৃতীয় ঢেউ নিচ্ছে হাজার হাজার মানুষের প্রাণ। ভ্যাকসিনেও রক্ষে পাচ্ছেন না অনেকে। করোনার পাশাপাশি দেখা দিচ্ছে নানা রোগ। মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ব বাধ্যতামূলক। বাধা পড়েছে লোকের জীবনশৈলীতে। এখনও নানা জায়গায় জারি রয়েছে লকডাউন। এদিকে কেরালায় করোনার বাড়াবাড়ি প্রবল। তারই মধ্যে বহু জিনিসে ছাড় দিচ্ছে সেখানকার সরকার। করোনার ভয়াবহতার মধ্যেই ৪ অক্টোবর থেকে কেরালায় চালু হবে কলেজ।
এক সপ্তাহের জন্য কেরলে একাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরইমধ্যে জানা গেল শুরু হচ্ছে কলেজ। পাশাপাশি নাইট কার্ফু বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।আজ, মঙ্গলবার সেই কথা জানিয়েছেন তিনি। এমনকি তুলে দেওয়া হবে রবিবারে জারি করা লকডাউন। যেখানে করোনার বাড়াবাড়ি এত প্রবল, সেখানে এই ধরনের সিদ্ধান্তে হতবাক অনেকেই। যে
একদিনে কেরালায় করোনা আক্রান্ত হচ্ছেন ২৫ হাজারেরও বেশি মানুষ। ২৫৪ ঘন্টায় মারা যাচ্ছেন ১৮৯ জনের কাছাকাছি মানুষ। সেখানে তুলে দেওয়া হচ্ছে সমস্ত কিছু। কী করে এমন সময়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন? প্রশ্ন তুলেছেন অনেকেই।
করোনা আবহে গোটা দেশের পরিস্থিতি ভয়াবহ। সংক্রমণের হার কমার কোনো লক্ষণ নেই। সেখানে স্কুল-কলেজ খুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। করোনার সবথেকে বেশি প্রভাব পড়েছে দক্ষিণের এই রাজ্য কেরলে। সেখানে পড়ুয়াদের শারীরিক অবস্থার কথা মাথায় না রেখে এই ধরণের সিদ্ধান্ত নিচ্ছেন সেখানকার মুখ্যমন্ত্রী। হতবাক সকলে। খবর শুনে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।





