‘টলিউডের অনেকেই কাঁকড়াপনা করে থাকেন!’ রেগে আগুন টোটা রায়চৌধুরী, বোমা বর্ষণ চলছেঈ

অনুরাগীরা তাঁকে চেনেন রোহিত নামে। আবার অনেকের কাছে তাঁর পরিচিতি ফেলুদা নামেও। কিন্তু ইদানীংকালে তিনি টোটা নামটা শুনতে পেলে বেশি খুশি হন। ফেলুদার একটা আলাদাই আকর্ষণ। ৬০ বছরের রাজ্যপাট ফেলুদার। এত সহজে কী করে তা যাবে। কিন্তু এই মুহূর্তে রোহিত সেনের প্রতি সকলের আকর্ষণ বেশী। আর সবটাই তা সম্ভব হয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের জন্য। জানালেন খোদ অভিনেতা টোটা রায়চৌধুরী।

এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথায় বললেন, রোহিতদার কারণে টোটা রায়চৌধুরীর আসল নাম সকলে ভুলেই গিয়েছে। পাশাপাশি এখন তাঁর স্ত্রীকেও সকলে রোহিত সেনের স্ত্রী বলে থাকেন। স্ত্রী শর্মিলি তা বেশ উপভোগও করছেন। ‘চোখের বালি’তে শুটিংয়ের সময় বিয়ের সম্বন্ধ পেয়েছিলেন। সেই সময় শর্মিলিকে শুনতে হত বিহারীর বউ। আর এখন তিনি রোহিত সেনের স্ত্রী।

জানালেন স্ত্রীর কাছে তিনি অন্য নামে পরিচিত। ২২ বছর বয়সে বিয়ে করেছেন স্ত্রীকে। জানালেন আজ যে জনপ্রিয়তা পেয়েছেন তার সবই ভগবানের দয়ায়। আগে তা পাননি বলে, একটুও দুঃখ নেই। এরই সঙ্গে জানালেন মুম্বাই আর কলকাতা এখন তাঁর নিজের জায়গা হয়ে উঠেছে। তবে রটেছে কম পারিশ্রমিকে কাজ করেন বলে, নাকি ঘন ঘন ডাক পাচ্ছেন সিনেমার জন্য। জানালেন সর্বভারতীয় স্তরে যেটা পারিশ্রমিক সেটাই আমরা পাই বা নিই। কলকাতা থেকে অভিনেতা নিলে খরচা বেশি। থাকা-খাওয়া সব মিলিয়ে বলিউডের অন্য শিল্পীকে নিলে কম খরচে তা হয়ে যাবে।

জানালেন, তাছাড়া বলিউডে কাজ করতে গেলে পেরোতে হয় অডিশন। প্রথমে ১৫ থেকে‌ ২০ জন অডিশন দেন। তারপর তাতে পাশ করলে ডাক পাওয়া যায়। সেই সঙ্গে নিজের চেহারার উপরও নির্ভর করে অনেক কিছু। জানালেন করণ জোহর অসম্ভব শিক্ষিত এবং ভদ্র নম্র একজন মানুষ। তাঁর থেকে যে সম্মান তিনি পাচ্ছেন, এই মুহূর্তে তা খুব কম লোকই তাঁকে দিয়েছেন। জানালেন, অতি সহজেই খুব আপন করে নেন সকলকে। কিন্তু তার বদনাম কেন?

তাতে বাঙালি তারকা টোটা রায়চৌধুরীর বক্তব্য, নাম হলেই বেশি বদনাম। পাশাপাশি তাঁকে নিয়ে ওঠা বিতর্কতে অভিনেতা জানালেন, অভিনয়কে যখন পেশা হিসেবে বেছে নিয়েছি তখন তা নিয়ে জল্পনা তো থাকবেই। স্ত্রী যখন বান্ধবী ছিল তাঁকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখেছি। তা হয়েছে। বই, শরীরচর্চা, কাজ আর পরিবার নিয়ে এখন ব্যস্ত। একসঙ্গে চলছে সিনেমার শুটিং আর শ্রীময়ীতে কাজ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles