প্রধানমন্ত্রীকে হত্যার ছক কষা হচ্ছে। গোয়েন্দা সংস্থা’র হাতে আসা ই-মেলে স্পষ্ট নির্দেশ রয়েছে ‘কিল নরেন্দ্র মোদী’!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) হত্যার জোরদার ছক কষাকষি চলছে। সম্প্রতি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (National Investigation Agency) বা এনআইএ-র হাতে এসেছে এমন একটি ই-মেল, যেখানে স্পষ্ট নির্দেশ রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুন করার। ই-মেলে লেখা তিনটি শব্দ‌ই ভয় ধরানোর জন্য যথেষ্ট। ‘কিল নরেন্দ্র মোদী’ (Kill Narendra Modi)। এই তিনটি শব্দ‌ই রাতের ঘুম কেড়েছে দেশের তাবড় গোয়েন্দাদের। এই ই-মেল হাতে আসার সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে (Ministry of Home Affairs) চিঠি লিখে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য আবেদন জানিয়েছে এনআইএ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে একটি চিঠিতে এনআইএ জানিয়েছে, একটি ই-মেল আইডি থেকে এনআইএ কিছু ই-মেল পেয়েছে, যার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের বেশ কিছু রাজনৈতিক নেতা এবং এজেন্সিকে হুমকি দেওয়া হয়েছে।

ylalwani12345@gmail.com থেকে info.mum.nia@gov.in আইডি-তে এই মারাত্মক মেল গুলি পাঠানো হয়েছিল। সেখানে শুধুমাত্র তিনটি শব্দ লেখা ছিল। কিল নরেন্দ্র মোদী। গত মাসের ৮ই আগাস্ট এনআইএ-র হাতে এই ই-মেলটি এসে পৌঁছয়। এই ই-মেল প্রকাশ্যে আসার পরই তত্‍পর হয়েছে দেশের প্রত্যেকটি নিরাপত্তা এজেন্সি। এর ফলে রাতারাতি বেড়েছে নরেন্দ্র মোদীর নিরাপত্তা। যদিও এখনও পর্যন্ত এই ই-মেলের ভেরিফিকেশন করেনি এনআইএ। ৮ আগস্ট রাত দেড়টা নাগাদ ইমেলটি পেয়েছিল এনআইএ।

এনআইএ-র কাছ থেকে চিঠি পাওয়ার পরেই নড়চড়ে বসে স্বরাষ্ট্রমন্ত্রক। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির সঙ্গে এই নিয়ে বৈঠক করা হয়। এছাড়া গোয়ান্দা সংস্থা ‘র’, (Research and analysis wing) প্রতিরক্ষা ক্ষেত্রের গোয়েন্দাদের সঙ্গেও এই নিয়ে আলোচনা করা হয়েছে। সব এজেন্সিকেই সতর্ক করা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বিদেশের কোনও জায়গা থেকে এন‌আইকে এই মেল পাঠানো হয়েছে। ই-মেলের সঠিক আইপি অ্যাড্রেস(IP address) খতিয়ে দেখা হচ্ছে।

সাম্প্রতিক অতীতে জাতীয় সুরক্ষার ক্ষেত্রে এত বড় হুমকির মুখোমুখি হতে হয়নি গোয়েন্দাদের। দেশের প্রধানমন্ত্রীকে খুনের ষড়যন্ত্রে কারা জড়িত, তা খুঁজে বের করতে কালঘাম ছুটছে গোয়েন্দাদের।বৃহস্পতিবার সকালেই ট্যুইটারের(Twitter) তরফে জানানো হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ওয়েবসাইট হ্যাক(Website Hack) হয়েছে। হ্যাক করার পর সেখান থেকে একাধিক ট্যুইট করে ফলোয়ারদের ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে একটি রিলিফ ফান্ডে অর্থ সাহায্যের অনুরোধ করা হয়।

RELATED Articles

Leave a Comment