চাইলেই যখন খুশি ঘুমাতে পারবেন না ভারতীয় রেলে, মানতে হবে হাজারখানেক নিয়ম, নইলে পড়তে হবে ঝঞ্ঝাটে!

এমন অনেকে আছে যাদের ট্রেনে উঠলে ঘুম পায়। লোকাল ট্রেনে উঠে জানালার ধারে হাওয়া খেতে খেতে অনেকেই ঘুমিয়ে পড়েন। এ তো গেল লোকাল ট্রেনের কথা, কিন্তু দূরপাল্লার ট্রেনে ঘুমাতে গেলে অনেক সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের।

লোকাল ট্রেনে আপনি উঠে যখন খুশি তখন ঘুমিয়ে পড়তে পারেন কিন্তু দূরপাল্লার ট্রেনে সেটা সম্ভব নয়।ভারতীয় রেলের তরফ থেকে এখানে ঘুমানোর জন্য নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া রয়েছে। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত স্লিপার ক্লাসের কোনও বার্থ শোওয়ার জন্য ব্যবহার করা যায়। এসি থ্রি টিয়ার বগির ক্ষেত্রেও নিয়ম এক। আগে রাত ৯টায় শোওয়া গেলেও ২০১৭ সালে নিয়ম বদলে হয়ে যায় রাত ১০টা।

আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখা যাক, রাত দশটার পর কোন টিকিট পরীক্ষক আপনাদের বিরক্ত করতে পারেন না নিয়ম অনুযায়ী। তাদের উপর নির্দেশ দেওয়া থাকে রাত দশটার মধ্যে নিজেদের কাজ মিটিয়ে ফেলার।তবে রাত দশটার পরে যে ট্রেন ছাড়বে বা তার পরে যারা ট্রেনে উঠবেন তাদের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর নয়।

যারা দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেছেন তারা জানেন যে সবথেকে বেশি অসুবিধা হয় মিডল বার্থের লোকেদের। লোয়ার বার্থে যারা রয়েছেন তাদের ঘুম ভেঙে গেলে মিডল বার্থ তুলে দিতে হয়। সেই দিক থেকে আপার বার্থের যাত্রীরা নিশ্চিন্তে ঘুমাতে পারেন যখন খুশি চাইলে। তাই ভারতীয় রেলে আপনাকে ঘুমাতে হবে কিন্তু বেশ ভেবেচিন্তে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles