আজও মহম্মদ রফির(Mohammed Rafi) গান শুনলে মনের অজান্তেই কখন যেন সুরের আবেশে চোখ বুজে আসে আমাদের। সেরকমই হঠাৎ করেই একটি ভিডিওতে আপনি যদি গান শুনেন তাহলে আপনার মনে হবে মহম্মদ রফির নিজের কন্ঠে গানটি শুনছেন। কিন্তু খেয়াল করলেই দেখতে পাবেন গান গাইছেন এক যুবক! অবিকল মহম্মদ রফির কন্ঠে।কেরালার কোঝিকোড়ের(Kozhikode) এই যুবকের ভিডিও নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়।শুক্রবার টুইটারে জুডিস রাজ নামে এক ব্যক্তি ওই যুবকের গানের কয়েকটি ভিডিয়ো পোস্ট করেন।
প্রথম ভিডিওটি দুই মিনিট কুড়ি সেকেন্ডের। যেখানে রফির তেরি আঁখো কে সিবা দুনিয়া গানটি গাইছেন এই যুবক। ক্যাপশনে জানা গেছে এই যুবকের নাম সৌরভ কিষান(Sourav Kisan), তাকে এলাকায় ছোটা রফি(Chhota Rafi) বলা হয়।
https://twitter.com/JudishRaj/status/1304423694492528645?s=20
সেই গান শুনে রীতিমতো আপ্লুত নেটিজেনরা। এরপরই সৌরভের গলায় আরো দুটি গানের ভিডিও পোস্ট করেন জুডিস। সেগুলিও নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তোলে।
https://twitter.com/BikramDasGupta/status/1304688087679643657?s=20
সৌরভের গানে মুগ্ধ হয়েছেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা স্বয়ং। তিনি টুইট কে রিটুইট করে লেখেন, “দশকের পর দশক ধরে নতুন মহম্মদ রফির জন্য অপেক্ষা করছিলাম। সেই অপেক্ষা এবার মনে হচ্ছে শেষ হল। আমি ভিডিওটি বন্ধ করতে পারছিনা।”এই যুবকের ইউটিউবেও একটি চ্যানেল আছে যেখানে তিনি বিভিন্ন গান গেয়ে থাকেন। চ্যানেলের কভার পিকচারে মহম্মদ রফির ছবির সামনে দাঁড়িয়ে রয়েছেন সৌরভ।যেভাবে তার গানের ভিডিও ভাইরাল হয়েছে তাতে তিনি যে খুব শীঘ্রই বড় অফার পেতে চলেছেন একথা বলাই বাহুল্য।
https://twitter.com/anandmahindra/status/1304722034715369473?s=20





