সৌরভের হৃদরোগে আক্রান্ত হওয়া পুরোটাই ‘নাটক’, বিস্ফোরক তথ্য মিলল টুইটার থেকে, হইচই ‘দাদা’র ভক্তদের মধ্যে

গত বছরের গোড়ার দিকেই আসে একটি খারাপ খবর। হৃদরোগে আক্রান্ত হন সকলের প্রিয় সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সময় ‘দাদা’র ভক্তদের মধ্যে বেশ আতঙ্ক দেখা দেয়। হাসপাতালে ভর্তি হন মহারাজ। তাঁর বুকে দুটি স্টেন্টও বসানো হয়।

এর কিছুদিন পর একটু সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরলেও, ফের কিছুদিন বাদে আবার বুকে ব্যাথা অনুভব করেন তিনি। ফের তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। তবে বর্তমানে তিনি সুস্থ। দীর্ঘদিন কাজ থেকে বিরতি নেওয়ার পর ফের পুরোদমে সমস্ত কাজ শুরু করেছেন দাদা।

তবে এরই মধ্যে এক বিস্ফোরক তথ্য সামনে আনলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামড়া। আর তাঁর সেই তথ্য যেন ঝড় বইয়ে দিল গোটা সোশ্যাল মিডিয়ায়। টুইটারে একটি টুইট করে তিনি দাবী করে বসলেন যে সৌরভের এই হৃদরোগে আক্রান্ত হওয়াটা নাকি পুরোটাই নাটক। এমনিতে নানানভাবে নানান রসিকতা করে থাকেন তিনি। কিন্তু প্রিয় দাদাকে নিয়ে এমন মন্তব্য কিছুতেই মেনে নিতে পারছে না সৌরভের ভক্তরা।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার গভীর রাতে। ওইদিন কুণাল টুইট করেন, “যদি এ বছর আইপিএল-এ গুজরাট টাইটানস জিতে যায়, তাহলে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে হার্দিক পাণ্ডিয়াকেই ভোটে দাঁড় করানো হবে”। তিনি আরও লেখেন, “উনি তো দাদার মতো হার্ট অ্যাটাকের নাটকও করতে পারবেন না। বয়স তো যথেষ্টই কম”।

https://twitter.com/kunalkamra88/status/1516835088797138945?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1516835088797138945%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Feisamay.com%2Fnation%2Fkunal-kamra-alleges-that-sourav-ganguly-had-a-fake-heart-disease%2Farticleshow%2F90978542.cms

আসলে কুণাল কী বোঝাতে চেয়েছেন?

এই বছর আইপিএলে প্রথমবার খেলছে গুজরাত টাইটানস। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে এই দল প্রথমবারই অসাধারণ পারফর্ম করেছে। পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে তারা। এই দলের নেট পয়েন্ট বর্তমানে ১০। নিজেদের দলকে প্রথমবারই এত ভালো পারফর্ম করতে দেখে স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত গুজরাতিরাও। হার্দিক পাণ্ডিয়া তাদের কাছে এখন হিরো। আর এখানেই নিজের রসিকতা ঢুকিয়েছেন কুণাল।

আসলে সামনেই গুজরাতে বিধানসভা নির্বাচন। এখন বিজেপির যে সমস্ত ফোকাস সেদিকেই, তা বলাই বাহুল্য। বাংলায় একুশের নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে বেশ ধন্দে পড়েছিল বিজেপি। সেই সময় কানাঘুষো শোনা গিয়েছিল যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নাকি মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে সামনে আনতে চাইছে বিজেপি।

রাজনৈতিক মহলে এই নিয়ে অনেক আলোচনাও হয়। শোনা যায় যে এই নিয়ে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সৌরভের সঙ্গে বৈঠকও করতে চেয়েছিলেন। কিন্তু শেষমেশ তা হয়নি। এরই মধ্যে সৌরভ আক্রান্ত হন হৃদরোগে।

অনেকেই সেই সময় দাদার সেই অসুস্থতাকে অজুহাত হিসেবেই দেখেছিলেন। আর কুণাল কামড়াও সেই দলেই পড়েন। এই কারণেই তিনি দাবী করে বসলেন যে গুজরাত টাইটানস যদি আইপিএল জিতে যায়, তাহলে হার্দিকের সঙ্গেও এমন ঘটনাই ঘটতে পারে।

RELATED Articles