সঙ্গী জওয়ানদের মৃত্যুর বদলা, কাশ্মীরে ভারতীয় সেনার গুলিতে খতম লস্করের শীর্ষ কম্যান্ডার

জওয়ান হত্যার বদলা নিল ভারতীয় সেনা। তাদের গুলিতেই শেষ ঝল লস্কর-ই-তৈবার শীর্ষ কম্যান্ডার উমর মুস্তাক খাণ্ডে ও আরও একজন। আজ, শনিবার সকাল থেকেই পাম্পোরের দ্রাংবাল এলাকায় ভারতীয় সেনা ও লস্কর জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলে। দুপুর গড়াতেই দুই জঙ্গির খতম হওয়ার খবর পাওয়া যায়।

বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত ভূস্বর্গ। কয়েকদিন আগেই বাঘাতে চা পানের সময় সেনা জওয়ান মহম্মদ ইউসুফ এবং সুহেল আহকে হত্যা করেছিল জঙ্গিরা। এই ঘটনার মূলচক্রী ছিল লস্কর নেতা উমর। আর এদিন সঙ্গীদের হত্যার বদলা নিল ভারতীয় সেনা।

তারা স্পষ্ট জানিয়ে দেয় যে কাশ্মীরে সন্ত্রাসদমনের অভিযান লাগাতার চলবে। এদিকে ওয়াকিবহাল মহল মনে করছে যে লস্করের অন্যতম বড় নেতার মৃত্যু জঙ্গিদের মেরুদণ্ড গুঁড়িয়ে দেবে।

এদিন সকাল থেকেই কাশ্মীরের নানান এলাকায় চিরুনি তল্লাশি চালায় ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথবাহিনী। নির্দিষ্ট খবরের উপর ভিত্তি করেই পাম্পোরের দ্রাংবাল এলাকার একটি তিনতলা বাড়ি ঘিরে ফেলে ভারতীয় সেনা। জঙ্গিদের আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়।

https://twitter.com/ANI/status/1449302103327862786?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1449302535718666248%7Ctwgr%5E%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Flet-terrorist-umar-mustaq-khandey-neutralised-in-kashmir%2F

এরপর বাড়ির ভেতর থেকে পাল্টা গুলি ছুঁড়তে থাকে জেহাদিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। এই গুলির লড়াইয়েই নিকেশ হয় দুই সন্ত্রাসবাদী। কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে যে মৃত জঙ্গিদের থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। মিলেছে বিপুল গুলিও।

এই বিষয়ে কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানান, ৮ই অক্টোবরের পর থেকে কাশ্মীরের নানান প্রান্তে ৯টি এনকাউন্টার হয়েছে। সেখানে নিকেশ হয়েছে ১১ জন জেহাদি। এদিন লস্করের আরও এক শীর্ষ নেতার মৃত্যু হল।

RELATED Articles