দেবী দুর্গাকে অপমান করার অভিযোগে খুনের হুমকি ‘বিগ বস’ খ্যাত রাহুল বৈদ্যকে, সরগরম সামাজিক মাধ্যম

একদিকে যা বাঙ্গালিদের কাছে দুর্গাপুজো, অন্যদিকে অবাঙালিদের কাছে তা নবরাত্রি। নামে আলাদা হওয়ার সঙ্গে সকলেরই একটা আলাদা আবেগ জড়িয়ে রয়েছে। এবার সেই আবেগে আঘাত করেছেন গায়ক রাহুল বৈদ্য। অভিযোগ এমনটাই। যার কারণে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে বলিউডের এই তারকাকে।

বাংলায় যেরমভাবে দুর্গা পূজা উপলক্ষে নানা ধরনের গান মুক্তি পায়, সেরকমই নবরাত্রি উপলক্ষে রাহুল বৈদ্যর নতুন গান ‘গরবে কি রাত’ মুক্তি পেয়েছে। সেখানে তাঁর সঙ্গে দেখা গিয়েছে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নিয়া শর্মাকেও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই গান ভাইরাল হয়ে গিয়েছে। অনেক প্যান্ডেলেও তা বেজেছে। কিন্তু অনেকের কাছে মনে হয়েছে এই গানের দরুন হিন্দুর দেবী দুর্গাকে অপমান করেছেন গায়ক।

প্রসঙ্গত গানে হিন্দু দেবী হিসেবে ‘মোগল মাতা’র নাম উল্লেখ করা হয়েছে। গুজরাট এবং রাজস্থানের মহিলারা মোগল মাতার আরাধনা করে থাকেন। তাই গানে দেবী মায়ের নাম মেনে নিতে পারেননি অনেকেই। অবিলম্বে গানের লিরিক্স পরিবর্তন করার দাবি জানিয়েছেন কিছু ব্যক্তিত্ব। গানটি গাওয়ার জন্য রাহুল বৈদ্যর নামে পুলিশে অভিযোগ করার হুমকি দেওয়া হয়েছে।

তেমনি এসেছে খুনের হুমকিও। ক্রমাগতই হুমকি পেয়ে চলেছেন তিনি। এমনকি গানের দরুন নিয়ার খোলামেলা পোশাক নিয়ে আপত্তি তুলেছেন অনেকেই। তবে এই বিষয়ে পুলিশে অভিযোগ করেননি রাহুল বৈদ্য। তাঁর তরফ থেকে জানানো হয়েছে, পুজোর সময় সবাইকে বিনোদন দিতে এই গান। কারোর ভাবাবেগে আঘাত করার কোন ইচ্ছেই ছিলো না। কিন্তু এখনও পর্যন্ত এই সমস্যার সমাধান হয়ে ওঠেনি। এসে চলেছে খুনের হুমকি। এদিকে এখনও পর্যন্ত পুলিশে অভিযোগ করেননি এই তারকা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles