চীনের কথা মাথায় রেখেই দেশের পশ্চিম সীমান্তে LCA তেজস যুদ্ধবিমান মোতায়েন করল বায়ুসেনা

লাদাখ সীমান্তে এখনো চীনের সাথে ভারতের সংঘাত জারি রয়েছে। একাধিকবার প্রশাসনিক বৈঠক সত্ত্বেও চীন ভারতীয় ভুখন্ড থেকে সরতে নারাজ। এমনকি অস্ত্রও সংগ্রহ করা শুরু করেছে লালফৌজ। তবে এরই মাঝে দেশের পশ্চিম সীমান্তে LCA Tejas যুদ্ধবিমান মোতায়েন করল ভারতীয় বায়ুসেনা। সূত্রের খবর, বায়ুসেনার সাউদান কামান্ড তেজসের একটি স্কোয়ার্ডনকে ভারত-পাক সীমান্তে মোতায়েন করেছে।

লাদাখ সীমান্তে চীনের আগ্রাসনের কথা মাথায় রেখেই  ইতিমধ্যে ৪টি রাফাল যুদ্ধবিমান এনেছে ভারত। তবে এবার Mark1A বিমান কেনার তোড়জোড় শুরু করেছে প্রতিরক্ষা মন্ত্রক। শনিবার দিন, স্বাধীনতা দিবসের ভাষণে তেজসের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই বিমান। যার প্রথম স্কোয়ার্ড্রনটি আপাতত ব্যবহার করা হবে।

চীনের সাথে সমস্যা সমাধানের এখনো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। বরং ভারতের একাধিক এলাকা দখল করে নিজেদের দেশের সীমানা বাড়াতে সচেষ্টা চীন। এই পরিস্থিতিতে দেশের উত্তর ও পশ্চিম সীমান্তে ভারতের সবকটি ফরওয়ার্ড বেসকে তৈরি রাখা হয়েছে। এমনি ২৪ ঘন্টা যাতে  অপারেশন চালানো যায় সেভাবেই  বেসগুলিকে তৈরি করা হচ্ছে।

প্রসঙ্গত, এখনও অবধি ২০টি তেজস ফাইটার জেটকে ছাড়পত্র দিয়েছে বায়ুসেনা। এদের ৪৫ নম্বর স্কোয়ার্ড্রেনের অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়াও ১৮ নম্বর স্কোয়ার্ড্রেনে আরও ২০টি তেজস জেট সামিল করা হবে।

গত মার্চেই পরীক্ষামূলকভাবে আকাশে উড়েছিল তেজস। এই ফাইটার জেটে একাধিক উন্নত প্রযুক্তি রয়েছে । যেমন মধ্য গগনেই এর জ্বালানি ভরার ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে বিয়ন্ড ভিজুয্যাল রেঞ্জে মিসাইল সিস্টেম। তেজস যে ভারতীয় বায়ুসেনাকে এক নতুন ভরসা জুগিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

RELATED Articles

Leave a Comment