সুরাপ্রেমীদের জন্য বড় খবর! এবার মেট্রো স্টেশনেই মিলবে ম’দ, স্টেশনের মধ্যেই খুলছে ম’দের দোকান

এবার মেট্রো স্টেশনের মধ্যেই মিলবে ম’দ। বেশি করে ম’দ বিক্রি করার লক্ষ্যেই আবগারি দফতরের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, মেট্রো স্টেশনে যেহেতু প্রতিদিন ব্যাপক ভিড় হয়, সেই কারণে এবার স্টেশন চত্বরেই খোলা হবে ম’দের দোকান।

সংবাদ সংস্থা সূত্রে খবর, আবগারি দফতরের এক আধিকারিক জানিয়েছেন যে সরকারি উদ্যোগগুলির তরফে ইতিমধ্যেই মেট্রো স্টেশনে ম’দের দোকান খোলার ব্যাপারে মেট্রো রেল কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করেছে। আধিকারিকের কথায়, মেট্রো স্টেশনে যেহেতু প্রতিদিন প্রচুর লোক যাতায়াত করেন তাই ম’দ বিক্রিও হবে বেশি পরিমাণে।

আর ম’দের বিক্রি বাড়লে রাজস্ব আয়ও বাড়বে। এই কারণে এই সিদ্ধান্ত। তবে এই ম’দের দোকান খোলা হচ্ছে শুধুমাত্র দিল্লি মেট্রোর কিছু মেট্রো স্টেশনে। সূত্রের খবর, দিল্লিএ বদরাপুর, রাজৌরি গার্ডেন, কারোলবাগ, দ্বারকা, ও মুন্ডকা মেট্রো স্টেশনে আপাতত খুলছে এই ম’দের দোকান। জানা গিয়েছে, ইতিমধ্যেই DMRC-এর তরফে Delhi Consumers’ Cooperative Wholesale Store Ltd-কে বেশ কিছু মেট্রো স্টেশনে ম’দের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে।

একটি রিপোর্টে দাবী করা হয়েছে যে দিল্লি সরকারের আওতায় থাকা Delhi Tourism and Transport Development Corporation (DTTDC), Delhi State Industrial Infrastructure Development Corporation (DSIIDC), Delhi Delhi State Civil Supplies Corporation (DSCSC), এবং DCCWS সেপ্টেম্বর মাসের মধ্যে শহর জুড়ে ৫০০টি মদের দোকান খুলতে হবে। বছর শেষের মধ্যে আরও ২০টি মদের দোকান খোলার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।

আবগারি দফতর সূত্রে খবর, মেট্রো স্টেশনগুলিতে অনেক জায়গা ও যাত্রীদের আধিক্য রয়েছে। এই কারণে ম’দ বিক্রির সুযোগও বেশি। এই ছ’টি স্টেশন ছাড়াও আরও অন্যান্য মেট্রো স্টেশনেও ম’দের দোকান খোলার পরিকল্পনা করছে আবগারি দফতর।

সংবাদ সংস্থা সূত্রে খবর, দিল্লিতে এই চার সংস্থাকে ইতিমধ্যেই ৪৫০টি লাইসেন্স দেওয়া হয়েছে। শহরে ৩৫০টির বেশি ম’দের দোকান রয়েছে ওই চার সংস্থার।

RELATED Articles