দেশে সংক্রমন আটকাতে কেন্দ্রের তরফ থেকে লকডাউন জারি করা হয়েছে। এই লকডাউনের মধ্যেও হু হু করে বেড়েই চলেছে সংক্রমনের ঘটনা। এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১৬,১১৬। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,০০০-এর ওপর। মৃত্যু হয়েছে ৫১৯ জনের। বিশ্বব্যাপী সংক্রমনের ছবিটা ভারতের থেকে আরও খারাপ। চীন, আমেরিকা, ইতালি, স্পেন সহ বহু দেশে বাড়ছে মৃতের সংখ্যা।
দেশে ১৪ই মার্চ থেকে দ্বিতীয় দফার লকডাউন জারি হয়েছে, যার সময়সীমা ৩রা মে পর্যন্ত নির্ধারিত হয়েছে। কিন্তু এর মধ্যে সমস্ত অফিস, কারখানা বন্ধ থাকায় অর্থনীতির অবস্থাও শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী আর্থিক বছরে দেশের জিডিপি সর্বনিম্ন হবে। যার জন্য চাকরি হারাবে কত কোটি কোটি। এই আশঙ্কার কথা ভেবেই এবার লকডাউনকে আংশিক শিথিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। তবে কনটেইনমেন্ট জোনে লকডাউনে কড়াকড়িই থাকবে।
কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ ট্যুইট করে জানান, সোমবার থেকে সারা দেশে কিছু কিছু বিষয়ে ছাড় দেওয়া হবে। নীচে তার একটি তালিকা দেওয়া হল (নিম্নলিখিত ছাড়গুলো কনটেইনমেন্ট জোনে কার্যকর হবে না):
১. কৃষি ও উদ্যানপালন সংক্রান্ত (ফুল, গাছগাছালি ইত্যাদি) সমস্ত কাজে ছাড়।
২. পশুপালনে সম্পূর্ণ ছাড়।
৩. চা, কফি, রাবার ইত্যাদি চাষের ক্ষেত্রে সর্বাধিক ৫০ শতাংশ কর্মী কাজ করতে পারবেন।
৪. সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও সমস্ত রকম কাজ চলবে।
৫. আয়ুষ সহ সমস্ত রকম স্বাস্থ্য পরিষেবা সোমবার থেকে চালু হয়ে যাবে।
৬. জনগণের নিত্যপ্রয়োজনীয় পরিষেবায় ছাড়।
৭. মৎস শিল্পে ছাড় (মাছ ধরা ও বিপণন সবকিছুই সোমবার থেকে চালু হয়ে যাবে)।
৮. কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত সরকারি দফতর সোমবার থেকে খোলা থাকবে।
৯. ১০০ দিনের সকল কর্মীকে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক ব্যবহার করেই কাজ করতে হবে।
১০. চালু থাকবে অনলাইন পড়াশোনা ও আই টি হার্ডওয়ার শিল্প।
১১.বাণিজ্যিক এবং বেসরকারি প্রতিষ্ঠানকে কাজে ছাড়।
১২. আন্তঃরাজ্য এবং এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পরিবহণে ছাড়।
১৩. ব্যক্তিগত গাড়ি, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যান, স্বাস্থ্য পরিষেবা ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পরিবহণকারী পরিষেবায় ছাড়। (এক্ষেত্রে রাজ্যর নির্দেশিকা মেনে চলতে হবে)
১৪. নির্মাণ শিল্পে ছাড়।
১৫. বেসরকারি এবং সরকারি শিল্প, উভয় ক্ষেত্রেই সোমবার থেকে কাজ শুরুর অনুমতি।
Here is a list of what will remain open all over India with effect from 20th April 2020.
This will NOT be applicable in the containment zones.
Let us all fight together against #Covid19#IndiaFightsCorona#StayHomeStaySafe pic.twitter.com/d1EG0CMEOa
— Ravi Shankar Prasad (@rsprasad) April 18, 2020





