এয়ার ইন্ডিয়া ও ভিস্তারা একসঙ্গে মিশে যাওয়ার জের, বিপুল পরিমাণ কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা, বিকল্প কোনও ব্যবস্থা নেওয়া হবে কী?

Lots of Jobs might Laid Off for Merging of Air India and Vistara: এয়ার ইন্ডিয়া ও ভিস্তারা, এই দুই এয়ারলাইন্সই টাটা গ্রুপের সংস্থা। বেশ অনেকদিন আগেই এই দুই এয়ারলাইন্স সংস্থা মিশে যাওয়ার প্রস্তাব আনা হয়েছিল। এবার সেই প্রস্তাব বাস্তবায়িত হওয়ার পথে। আর এর জেরেই আশঙ্কা জেগেছে কর্মীদের মধ্যে (Lots of Jobs might Laid Off for Merging of Air India and Vistara)। চাকরি থেকে ছাঁটাইয়ের আতঙ্কে ভুগছেন দুই এয়ারলাইন্সেরই কর্মীদের এক বিপুল অংশ।

এই দুই এয়ারলাইন্স মিলিয়ে বর্তমানে প্রায় ২৩ হাজার কর্মী কাজ করেন। কিন্তু এয়ার ইন্ডিয়া ও ভিস্তারার মার্জের কারণে কোপ পড়তে পারে কর্মীদের এক বেশ বড় অংশে। এর জেরে কর্মীদের মধ্যে তৈরি হয়েছে আশঙ্কা। চাকরি হারানোর ভয়ে ভুগছেন একাংশ (Lots of Jobs might Laid Off for Merging of Air India and Vistara)। জানা গিয়েছে, অনেক চেষ্টা সত্ত্বেও কর্মীদের একাংশকে কোনওভাবেই পদে বহাল রাখা সম্ভব হচ্ছে না দুই সংস্থার পক্ষেই।

তবে টাটা গ্রুপের তরফে জানানো হয়েছে, যাদের চাকরি ছাঁটাই হবে, তাদের টাটা গ্রুপের অন্য কোম্পানিতে চাকরি দেওয়ার চেষ্টা চলছে। এছাড়াও, যারা নতুন চাকরি পাবেন না, তাদের জন্য টাটা গ্রুপের তরফে আনা হচ্ছে VRS প্রকল্প। সূত্রের খবর, সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যেই এই এয়ার ইন্ডিয়া ও ভিস্তারার মিশে যাওয়ার কাজ সম্পন্ন হবে। তবে ঠিক কতজনের চাকরি যেতে চলেছে, তা এখনও সঠিক জানা যায়নি (Lots of Jobs might Laid Off for Merging of Air India and Vistara)

কাদের চাকরি যাওয়ার আশঙ্কা (Lots of Jobs might Laid Off for Merging of Air India and Vistara)?

গত কয়েকমাস ধরেই এই দুই এয়ারলাইন্স সংস্থা কর্মীদের কর্মদক্ষতা ও অভিজ্ঞতা ভিত্তিতে ফিটমেন্টের প্রক্রিয়া চালাচ্ছে। এই দুই সংস্থা মিশে যাওয়ার পর যে নতুন সংস্থা তৈরি হবে, তাতে তাদের ভূমিকা ঠিক করা হচ্ছে। এই পদক্ষেপটি বেশ স্বচ্ছভাবেই করা হচ্ছে বলে দাবী দুই এয়ারলাইন্সেরই। তবে জানা যাচ্ছে, চাকরি ছাঁটাইয়ের আওতায় আসবেন না কেবিন ক্রু ও পাইলটরা। অর্থাৎ দুই এয়ারলাইন্সেরই গ্রাউন্ড স্টাফদের চাকরি যেতে চলেছে। শোনা যাচ্ছে, প্রায় ৬০০ জনের চাকরি যেতে পারে এই মার্জের ফলে (Lots of Jobs might Laid Off for Merging of Air India and Vistara)

প্রসঙ্গত, ২০২২ সালের নভেম্বরে এয়ার ইন্ডিয়া ও ভিস্তারা মিশে যাওয়ার ঘোষণা হয়। জানা গিয়েছিল, চুক্তি সম্পন্ন হলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এয়ার ইন্ডিয়াতে শেয়ার থাকবে ২৫.১ শতাংশ। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT) ও ভারতের প্রতিযোগিতা কমিশন (CCI) থেকে অনুমোদন পেয়েছে এই সংস্থা। ২০২২ সালের জানুয়ারিতে এয়ার ইন্ডিয়া কিনেছিল টাটা গ্রুপ। এরপর প্রায় ৯০০০ জনকে এই সংস্থায় চাকরি দিয়েছে কোম্পানি। 

RELATED Articles