ভারতে পেট্রোলের ব্যাপক মূল্য বৃদ্ধির মাঝে খোঁজ মিলল এমন পাঁচটি দেশের যেখানে জলের থেকেও দাম কম পেট্রোলের

ভারতে এই মুহূর্তে পেট্রোলের দাম সেঞ্চুরি করেছে। স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের পকেটে টান। এক লিটার তেলের দাম ১০৭টাকা থেকে ১০৮ টাকা। ভারতের বিভিন্ন রাজ্যে তেলের ব্যাপক মূল্য বৃদ্ধির জন্য নাভিশ্বাস সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে তেলের দাম ১টাকা প্রতি লিটার। এরকমই বেশ কিছু দেশের সন্ধান মিলল যেখানে তেলের দাম মিনারেল ওয়াটারের থেকেও কম।

ভারতে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। ফলে দৈনন্দিন জীবনে মানুষের প্রয়োজনীয় জিনিসের দ্রব্যাদি কার্যত আগুন হয়ে উঠছে।

কেন্দ্রীয় সরকার প্রতি মুহূর্তে তোপের মুখে পড়ছেন। এই হেন পরিস্থিতিতে পেট্রো পণ্যের ওপর জি এস টি আনার পরিকল্পনা এলেও বাস্তবায়িত হয়নি। ফলে স্বাভাবিকভাবেই সমস্যা বাড়ছে প্রতিনিয়ত।।

ভারতে যখন তেলের দাম ১০৮ টাকা সেই সময় এমন কিছু দেশের খোঁজ পাওয়া গেল যেখানে পেট্রোলের দাম ১টাকা প্রতি লিটার।সারাবিশ্বে এমন কিছু দেশ আছে যেখানে একেবারেই স্বল্প মূল্যে পেট্রোল ডিজেল পাওয়া যায়। এই দেশগুলি হলো ভেনিজুয়েলা, ইরান, অ্যাঙ্গোলা, আলজেরিয়া এবং কুয়েত।এমনকি জলের থেকেও কম দামে পেট্রোল পাওয়া যায়।

ভেনিজুয়েলাতে ১ লিটার পেট্রোলের দাম ০.০২ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১.৫০ টাকা! ইরানে পেট্রোলের মূল্য মাত্র ০.০৬ ডলার ভারতীয় মুদ্রায় মাত্র ৫.০২ টাকা । নামমাত্র অর্থ খরচ করলে এক লিটার পেট্রোল পাওয়া যাবে।অ্যাঙ্গোলা তে ১ লিটার পেট্রোলের দাম ভারতীয় মুদ্রায় মাত্র ১৮.৬৫ টাকা।আলজেরিয়াতে এক লিটার পেট্রোল দাম মাত্র ২৫.৭৭ টাকা। কুয়েতে ২৬.১৫ টাকায় গাড়িতে এক লিটার তেল ভরতে পারবেন।বিশ্বের বাজারে তেলের এত স্বল্প মূল্য হলেও ভারতের অবস্থা নাভিশ্বাস।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles