হোলিতে বড় সুখবর! কলকাতায় এবার মাত্র ৬৫২ টাকাতেই মিলবে গ্যাস সিলিন্ডার, বিনামূল্যেও পাওয়া যেতে পারে সিলিন্ডার

আশঙ্কা করা হয়েছিল যে পাঁচ রাজ্যে ভোট মেটার পরই জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের দাম হয়ত বাড়বে। তবে এখনও পর্যন্ত সংস্থাগুলি গ্যাসের দাম বাড়ায় নি। আর এরই মধ্যে সুখবর। এবার মাত্র ৬৫২ টাকা খরচ করেই রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে আসা যেতে পারে বাড়িতে।

দিল্লিতে বর্তমানে ১৪.১ কেজি গ্যাসের দাম ৯০০ টাকা। আগামী দিনে তা ১০০০ টাকা হয়ে যাবে। এদিকে দিল্লিতে ১০ কেজি কম্পোজিট গ্যাস সিলিন্ডারের দাম ৬৩৩.৫০ টাকা। মুম্বইতে এই ১০ কেজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে ৬৩৪ টাকায়। আর কলকাতায় এই ১০ কেজি সিলিন্ডারের দাম ৬৫২ টাকা। অন্যদিকে, চেন্নাইতে এই একই সিলিন্ডার কেনার জন্য দিতে হয় ৬৪৫ টাকা ও পাটনাতে দিতে হয় ৬৯৭ টাকা।

বলে রাখি, কম্পোজিট গ্যাস সিলিন্ডারে ১০ কেজি গ্যাস ধরে। এই সিলিন্ডারটি সাধারণ সিলিন্ডারের তুলনায় হালকা ও স্বচ্ছ। সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় এই সিলিন্ডার। যে সব বাড়িতে গ্যাস খরচ কম হয়, সেই বাড়িতে এই সিলিন্ডার বিশেষ উপযোগী।

কম্পোজিট সিলিন্ডার লোহার সিলিন্ডারের থেকে ওজনে ৭ কেজি হালকা। তিনটি স্তর রয়েছে এই সিলিন্ডারের। সাধারণ খালি সিলিন্ডারের ওজন ১৭ কেজি আর তা গ্যাসে পূর্ণ হলে এর ওজন হয় ৩১ কেজির কিছু বেশি।

এদিকে আবার নির্বাচনের সময় প্রকাশিত বিজেপির ইস্তেহার অনুযায়ী, প্রত্যেক বছর হোলি ও দীপাবলিতে উজ্জ্বলা সংযোগে বিনামূল্যে দুটি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। এবার দেখার বিষয় যে এই হোলিতে বিনামূল্যে সিলিন্ডার আদৌ পাওয়া যায় কী না!

উল্লেখ্য, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর, ও গোয়ায় বিজেপি সরকারের প্রত্যাবর্তন ঘটেছে। অন্যদিকে, পঞ্জাবের নির্বাচনে বিদায় ঘটেছে কংগ্রেসের। সেখানে সরকার প্রতিষ্ঠা করবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

আরও অন্যান্য খবর