আবারও কংগ্রেসের ঘর ভাঙল বিজেপি! কংগ্রেস ছাড়ার পথে ৭ বিধায়ক!

রাজস্থানের সংকটের মাঝেই আরও এক রাজ্যে কংগ্রেসের ভাঙন। রাজস্থানের ধারা বজায় রেখে মধ‍্যপ্রদেশের পথে বিজেপির ৭ বিধায়ক! রাজস্থানে সরকার বাঁচানো নিয়ে নাজেহাল অবস্থায় এখন কংগ্রেস! এরই মধ্যে মধ্যপ্রদেশে ফের কংগ্রেসের ঘর ভাঙতে তৎপর কেন্দ্রীয় শাসক দল। হাত ছেড়ে পদ্মে শামিল হলেন আরও এক বিধায়ক। সূত্রের খবর, আরও অন্তত ৬ জন কংগ্রেস বিধায়ক লাইনে আছেন। আগামী কয়েকদিনের মধ্যে তাঁরাও গেরুয়া শিবিরে শামিল হতে পারেন।

প্রায় ২০ বছর পর মধ্যপ্রদেশের ছাত্তারপুর জেলার বড় মালহারা আসনটিতে বিজেপিকে হারিয়ে জয়ী হয়েছিলেন কংগ্রেসের প্রদ্যুম্ন সিং লোধি। শনিবার তিনি যোগ দিয়েছেন বিজেপিতে। প্রথমে তিনি বিধানসভার স্পিকারের কাছে গিয়ে নিজের ইস্তফাপত্র জমা দেন। তারপর মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করে বিজেপিতে যোগ দেন। সিন্ধিয়ার বিজেপি যোগের পর থেকেই অবশ্য প্রদ্যুম্নর গেরুয়া যোগ নিয়ে জল্পনা ছিল। সেই জল্পনাই সত্যি হল। এই বিধায়কের বিজেপি যোগ কংগ্রেসের জন্য বড় ধাক্কা।

কারণ মধ্যপ্রদেশের ওই এলাকায় লোধি বহু সম্প্রদায়ের মানুষের বাস। শোনা যাচ্ছে, প্রদ্যুম্নর পর আরও অন্তত জনা ছয়েক কংগ্রেস বিধায়ক বিজেপির দিকে পা বাড়িয়ে আছেন। তাঁরা সকলেই বুন্দেলখণ্ড এলাকার কোনও না কোনও আসন থেকে জিতে এসেছেন। এই সাতজন বিধায়ক দলত্যাগ করলে মধ্যপ্রদেশে কংগ্রেসের অবস্থা আরও সঙ্গিন হবে, তাতে সন্দেহ নেই। হাত শিবিরের বিধায়ক সংখ্যা নেমে আসবে ৮৫-তে। সদ্য যে ২২ জন বিধায়ক কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছেন, তাঁদের আসনগুলি-সহ মোট ২৪ আসনে আগামী ৩ মাসের মধ্যে উপনির্বাচন হওয়ার কথা। নতুন করে ৭ জন বিধায়ক ইস্তফা দিলে উপনির্বাচন হবে ৩১ আসনে।

RELATED Articles

Leave a Comment