পড়াশোনায় ছেলেটি ভালো ছিল না। ছোটবেলায় প্রাইমারি স্কুল থেকে বাদ পড়েছিল তাঁর নাম। আজ সেই ছেলেই সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষায় ৯৯.৯৩ পার্সেন্টাইল নম্বর পেয়ে চমকে দিয়েছেন সবাইকে।
যার কথা বলছি তিনি হলেন মধ্যপ্রদেশে ভোপালের বাসিন্দা, দীপক প্রজাপতি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে দীপক। বরাবরই অভিযোগ ছিল পড়াশোনায় সে নাকি ভালো নয়। এমনও বলা হয়েছিল, সে জীবনে উন্নতি করতে পারবে না। জয়েন পরীক্ষার ফল বেরোতে দেখা গেল সেই দীপক ৯৯.৯৩ পার্সেন্টাইল নম্বর পেয়েছেন।
বাবার নাম ইকবাল প্রজাপতি, পেশায় একজন ঝালাই মিস্ত্রি। আর মা গৃহবধূ। ছোটবেলায় প্রাথমিক স্কুল থেকে সন্তানের নাম কেটে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছিলেন তার মা বাবা। হয়তো সেই ঘটনায় জীবনের মোড় ঘুরিয়েছে দীপকের।
এরপর একের পর এক পরীক্ষায় ভালো ফল নিয়ে পাস করেছে দীপক। বোর্ডের দশম পরীক্ষায় ৯৬ শতাংশ এবং দ্বাদশ পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছিল দীপক। দীপকের ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। সেই মতো জয়েন পরীক্ষাতেও বসে। রেজাল্ট বেরোতেই এরকম নম্বর দেখে খুশি মা-বাবা সহ পরিবারের লোকজনরা।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!