দীর্ঘদিন ধরে লাগাতার ধর্ষণ ছাত্রীকে, গর্ভবতী হয়ে পড়লে মেরে ফেলার হুমকি, গ্রেফতার মাদ্রাসার শিক্ষক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীকে দীর্ঘদিন ধরে লাগাতার ধর্ষণ মাদ্রাসার শিক্ষকের। একসময় সেই ছাত্রী গর্ভবতী হয়ে পড়লে গর্ভপাত করানোর জন্য চাপ। এমনকি খুনের হুমকিও দেন সেই শিক্ষক। পরে সেই ছাত্রীর বাড়িতে সবটা জানাজানি হয়ে যায়।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলির শিসগড় এলাকায়। এই ঘটনায় ওই ছাত্রীর পরিবার সেই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। এই অভিযোগের ভিত্তিতেই সেই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর অনুযায়ী, প্রায় চার বছর আগে শিসগড়ের একটি মাদ্রাসাত পড়াশোনা করতে যান ওই ছাত্রী। সেখানে তাঁর সঙ্গে এক যুবকের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে সম্পর্কের গভীরতা বাড়ে তাদের মধ্যে। প্রথমে তারা একসঙ্গেই পড়াশোনা করত। কিছুদিন পর ওই মাদ্রাসাতেই শিক্ষকের চাকরি পায় ওই যুবক।

অভিযোগ, এরপর থেকেই ওই ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে ডেকে নিয়ে যেত ওই শিক্ষক। ওই ছাত্রীর পরিবারের দাবী, তাদের মেয়ের ইচ্ছার বিরুদ্ধেই বারবার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ওই শিক্ষক। পরিবারের দাবী, লাগাতার দীর্ঘদিন ধরে ছাত্রীকে ধর্ষণ করে শিক্ষক। এক সময় গর্ভবতী হয়ে পড়ে সে। সেই সময় নাকি গর্ভপাতের জন্য চাপ দেয় ওই শিক্ষক। এরপরই ওই ছাত্রী তার বাড়িতে সব কথা জানিয়ে দেয়।

পুলিশে অভিযোগ জানানো হলে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে। স্থানীয় পুলিশ সুপার রোহিত সিং সাজওয়ান জানান যে ছাত্রীটি ওই শিক্ষকের সঙ্গে নিজের সম্পর্কের কথা স্বীকার করেছে। তার অভিযোগ, বারবার তার সুযোগ নিয়ে তার সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করেছে ওই শিক্ষক। গর্ভবতী হয়ে পড়লে তাঁকে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয় বলেও জানিয়েছে সেই ছাত্রী। এমনকি, কথা না শুনলে তাঁকে খুন করারও হুমকি দেয় সেই মাদ্রাসার শিক্ষক।

RELATED Articles