‘নূপুর শর্মার হয়ে ১৮ লক্ষ নাগা সাধু রাস্তায় নামবে’, বিজেপি নেত্রীর সমর্থনে পাতালপুরী মঠের প্রধান মহন্ত, ভাইরাল ভিডিও

নবী হজরত মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মা যে মন্তব্য করেছেন, তার জেরে দেশ তো বটেই বিদেশেও এই নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ভারতের একাধিক রাজ্যের নানান প্রান্তে বিজেপি নেত্রীর এই মন্তব্যের তুমুল বিরোধিতা করা হয়েছে। নানান মুসলিম প্রধান দেশগুলিও এই নিয়ে সুর সপ্তমে চড়িয়েছে।

বিজেপি নেত্রীর মন্তব্যের বিরুদ্ধে বাংলাতেও নানান জায়গায় হিংসার ঘটনা ঘটতে দেখা গিয়েছে। রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন এক বিশেষ সম্প্রদায়ের মানুষ। নূপুর শর্মাকে কঠোর শাস্তি দেওয়ার দাবী তোলা হয়েছে। এমনকি, তাঁকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবীও জানানো হয়েছে। এসবের মধ্যেই এবার নূপুর শর্মাকে সমর্থন জানিয়েছেন বেশ কিছু হিন্দু সংগঠন।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে বিজেপি নেত্রী নূপুর শর্মার সমর্থন করছেন পাতালপুরী মঠের প্রধান মহন্ত বালক দাস। বিজেপি নেত্রীর সমর্থনে ১৮ লক্ষ নাগা সাধুর রাস্তায় নামবেন বলে মত প্রকাশ করেন তিনি।

এই ভিডিওটি গত ১১ই জুনের। হরতীর্থের বারাণসী সুদাম কুটিতে ধর্ম পরিষদ দ্বারা একটি সমাবেশ আয়োজন করা হয়। সেখানে এই প্রসঙ্গে মন্তব্য করেন বালক দাস। পাতালপুরী মঠের প্রধান মহন্ত বলেন, “বর্তমানে নূপুর শর্মাকে ক্রমশ ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা বলে রাখি যে এরকম চলতে থাকলে হিন্দুরা শান্ত হয়ে বসে থাকবে না। সমগ্র সাধু সমাজ এক্ষেত্রে প্রাক্তন বিজেপি নেত্রীর সমর্থনে রাস্তায় নামবে। আমাদের পক্ষ থেকে ১৮ লক্ষ নাগা সাধুকে রাস্তায় নামানো হবে”।

https://twitter.com/harshasherni/status/1536281890620993537?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1536281890620993537%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbanglahunt.com%2Fviral-video-prophet-issue-and-nupur-sharma-news-sd%2F

তিনি আরও বলেন, “বর্তমানে গোটা দেশে নৈরাজ্য ছড়িয়ে পড়েছে। এমনকি ভগবান শিবকে নিয়ে মজা করতেও পিছপা হয়না কিছু শ্রেণীর মানুষ। কিন্তু এরপরও আমরা কিছু বলিনি। তবে বর্তমানে যেভাবে একের পর এক নৈরাজ্যের ঘটনা সামনে এসে চলেছে। তাতে আর চুপ করে বসে থাকা সম্ভব নয়”।

RELATED Articles

Leave a Comment