রাজ‍্যের আপত্তি সত্ত্বেও মহারাষ্ট্র থেকে ছাড়ল ৪১টি শ্রমিক স্পেশাল ট্রেন! জোর সংঘাত মহারাষ্ট্র-বাংলার!

কেন্দ্র-বাংলা সংঘাতের পর এবার মহারাষ্ট্র-বাংলা সংঘাত। শ্রমিক স্পেশাল ট্রেন ঘিরে এবার উদ্ধব ঠাকরের মহারাষ্ট্র সরকারের সঙ্গে সংঘাতে জড়াল মমতা বন্দোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকার।

দেশের মধ্যে করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। করোনা-আক্রান্তর হার রীতিমতো উদ্বেগজনক। দেশের এক-তৃতীয়াংশের বেশি করোনা-আক্রান্ত মহারাষ্ট্রেই। মুম্বইতে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩৮। এই পরিস্থিতিতে মহারাষ্ট্র থেকে ছাড়ছে আরও ৪১টি ট্রেন। এই ট্রেনগুলি আসবে হাওড়া স্টেশনে।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে আরও ৪১টি ট্রেন পাঠানোর কথা জানিয়েছিল মহারাষ্ট্র প্রশাসন। তাঁদের সেই আবেদন নাকচ করে দিয়েছিল রাজ্য প্রশাসন। মঙ্গলবার, রাজ্য প্রশাসন মাত্র ৩টে ট্রেন ঢোকার অনুমতি দিয়েছিল। তবে, ইতিমধ্যেই ৪১টি ট্রেন আজই মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা হয়েছে বলে খবর।

সঙ্কটের প্রেক্ষিতে কেন্দ্র জানিয়েছে, এই পরিস্থিতিতে ট্রেনগুলিকে অন্য রুটে পাঠানো বা বাতিল করা ঠিক নয়। নইলে এটি ঘরে ফিরতে ইচ্ছুক পরিযায়ী শ্রমিকদের কাছে বড় ধাক্কা হতে পারে। কেন্দ্র আরও জানিয়েছে, দুই রাজ্যের দ্বন্দ্বের মধ্যে তাঁরা মাথা গলাবে না। তবে, পরিযায়ী শ্রমিকদের স্বার্থ সকলের মাথায় রাখা উচিত বলেই মনে করছে তাঁরা। এই প্রেক্ষিতে, যত দ্রুত সম্ভব সমস্যা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করেছে রেল।

আরও অন্যান্য খবর