BREAKING NEWS- ২৭শে নভেম্বর ২০১৯ বিকেল ৫টায় মহারাষ্ট্র বিধানসভায় ফ্লোর টেস্ট।

মহারাষ্ট্র মামলায় সুপ্রিম কোর্ট-এ বিজেপিকে জোর ধাক্কা। আগামিকাল ২৭শে নভেম্বর ২০১৯ বিকেল ৫টায় আস্থা ভোট হতে চলেছে, নির্দেশ দিল সুপ্রিম কোর্টের ৩ সদস্যের ডিভিশন বেঞ্চ। বুধবার বিকেল পাঁচটায় মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে দেবেন্দ্র ফড়নবীশ এবং অজিত পাওয়ারকে। তার আগে নিযুক্ত করতে হবে প্রোটেম স্পিকার। তিনি দুপুর ১২টায় শপথগ্রহণ করানোর পর বিকেল পাঁচটায় হবে আস্থা ভোট। শীর্ষ আদালতের নির্দেশ ভোট হবেনা গোপন ব্যালটে। বিধানসভার ভোটগ্রহণ পর্ব লাইভ টেলিকাস্টের মাধ্যমে সম্প্রচারিত হবে।

 

প্রসঙ্গত, রবিবার ও সোমবার শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের পিটিশনের আবেদনে মহারাষ্ট্রে আস্থা ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয়। মঙ্গলবার মামলার রায় দেন ৩ সদস্যের ডিভিশন বেঞ্চ। প্রথমেই সুপ্রিম কোর্টের তরফে জানানো হয় যে স্পিকার নির্বাচন করে আস্থা ভোট নয়, প্রোটেম স্পিকার দিয়ে আস্থা ভোট করাতে হবে। এরপর ২৭শে নভেম্বর আস্থা ভোটের দিন ঘোষণা করা হয়।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর