কলকাতা পুরসভার দেখানো পথেই বাংলাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ অনেকাংশে সম্ভব হয়েছে, এমনটাই জানাতে কলকাতা পুরসভায় এসেছিলেন বাংলাদেশের গাজীপুর সিটি কর্পোরেশন-এর মেয়র জাহাঙ্গীর আলম।
আরো পড়ুন – ‘অনেকের প্যান্ট খুলে নিতাম’ বিস্ফোরক বলিউড অভিনেত্রী
বুধবার কলকাতা পুরসভায় তিনি এসে বলেন যে, ডেঙ্গুর জন্যে তাদের দেশে ১০০-এর বেশি লোকের মৃত্যু হয়েছে। কিন্তু কলকাতা পুরসভার ডেঙ্গু প্রতিরোধক পদ্ধতি এবং নাগরিক সচেতনতা বাংলাদেশে ডেঙ্গুকে প্রতিরোধ করতে অনেকটাই সাহায্য করেছে।
তিনি এর সাথে কলকাতা পুরসভার মেয়রকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন যে, কলকাতা পুরসভা এই সহায়তা না করলে তাদের পক্ষে ডেঙ্গু প্রতিরোধ করা কঠিন হয়ে যেত।






