গোয়ায় তৃণমূলের স্বপ্নভঙ্গ! তৃণমূলের সঙ্গে জোট ভেঙে এবার বিজেপিকে সমর্থন গোয়ায় ঘাসফুলের জোটসঙ্গী গোমন্তক পার্টির

একুশের বিধানসভা নির্বাচনে ব্যাপক জয় পায় তৃণমূল। এরপর জাতীয় রাজনীতিতে নিজেদের গুরুত্ব বাড়াতে উঠেপড়ে লাগে তৃণমূল। বিজেপিকে উৎখাত করাই ছিল তাদের লক্ষ্য। এই কারণে বাংলার বাইরেও নানান রাজ্যে নিজেদের সংগঠন বাড়ানোর উপর জোর দেয় ঘাসফুল শিবির।

গোয়াতে প্রথমবার বিধানসভা নির্বাচনে অংশ নেয় তৃণমূল। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট বাঁধে তারা। তৃণমূলের এই জোট গোয়াতে ২টি আসন পেলেও, তৃণমূল এককভাবে কোনও আসন পায়নি। গোয়া জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে তৃণমূলের। এমন সময় তৃণমূলের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি চিন্তা বাড়াচ্ছে তাদের। কারণ গোমন্তক পার্টি তৃণমূলকে ছেড়ে বিজেপিকে সমর্থন করতে পারে বলে জানা যাচ্ছে।

একই সঙ্গে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিকে স্বাগত জানিয়েছেন গোয়ার বিদায়ী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। মহারাষ্ট্রের বিরোধী দলনেতা বলেন, “গোয়ার মানুষের আশীর্বাদে আমরা সংখ্য়াগরিষ্ঠতা পেয়েছি। আমার ২০ আসন পাবই, একটা-দুটো বেশিও পেতে পারি। মানুষ প্রধানমন্ত্রী মোদীর উফর ভরসা রেখেছেন। নির্দলরা আমাদের সঙ্গে রয়েছেন। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি আমাদের সমর্থন করবে। আমরাই সরকার গড়ব”।

মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি যদি বিজেপিকে সমর্থন করেন, তাহলে তাদের জোটসঙ্গী তৃণমূল যে বেশ বিপাকে পড়বে, তা বলাই বাহুল্য।

৪০ আসনের গোয়া বিধানসভায় বিজেপি পেয়েছে ২০টি আসন। কংগ্রেস পেয়েছে ১টি আসন। তৃণমূলের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি পাচ্ছে ২টি আসন। তিনটি আসন জিতেছে নির্দল প্রার্থীরা।

RELATED Articles