চলতি মাসের শুরুতেই মালদ্বীপের রাজধানী মালে’তে একটি অনুষ্ঠানের সময় মালদ্বীপের বিদেশ মন্ত্রী অবদুল্লা শাহিদ, অর্থমন্ত্রী ইব্রাহিম ওমর, ও ভারতীয় হাইকমিশনার সঞ্জয় সুধীর ও সেইসঙ্গে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিইও ভারত মিশ্রার উপস্থিতিতে মালদ্বীপকে ২৫০ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দান করেছিল ভারত।
করোনা সংকটে মালদ্বীপই একমাত্র দেশ, যেখানে ভারত করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য আর্থিক দিক থেকে এত বড় সাহায্য পাঠিয়েছিল। এছাড়াও করোনা কালীন পরিস্থতিতে ভারত মালদ্বীপকে আরও অনেক ভাবে সাহায্য করেছিল। র্যাপিড রেসপন্স টিম, ৫.৫ টন ওষুধ, খাদ্যশস্য, পিঁয়াজ এবং ৫৮০ টন রেশনের মতো আবশ্যক প্রয়োজনীয় দ্রব্যাদি পাঠিয়েও মালদ্বীপ কে সাহায্য করেছিল ভারত।
আর এবার ভারতের এই সাহায্যের কথায় আন্তর্জাতিক মঞ্চে স্বীকার করে কৃতজ্ঞতা জানালেন মালদ্বীপের (Maldives) বিদেশ মন্ত্রী আবদুল্লা শাহিদ (Abdulla Shahid)। রাষ্ট্রপুঞ্জের মহাসভায় তাঁর দেওয়া ভাষণে ভারতের (India) কাছ থেকে পাওয়া ২৫০ মিলিয়ন ডলারের সাহায্যের জন্য বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ভারতের কাছে নিজে কৃতজ্ঞতা প্রকাশ করে মালদ্বীপের বিদেশ মন্ত্রী বলেন, ‘এই সঙ্কটের সময়েও ভারত আমাদের সামনে দেবদূত হয়ে প্রকট হয়েছে। এই সঙ্কটের সময়ে ভারত আমাদের ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা করেছে, যেটা সবথেকে বড় আর্থিক মদত ছিল।”.
করোনাভাইরাস এর জেরে আর্থিক মন্দার মুখ দেখেছে মালদ্বীপ। এই দ্বীপ রাষ্ট্রটির আয়ের সবথেকে বড় অংশ পর্যটন কেন্দ্র থেকে আসে। কিন্তু এই মহামারীর সময় পর্যটন ব্যবস্থা পুরোপুরি বসে যায়। আর দেশ আর্থিক সমস্যার সন্মুখিন হয়।





