budget 2026 : “বাংলা বঞ্চিত, বাজেট শুধু মিথ্যের ফুলঝুরি…কেন কেন্দ্র পশ্চিমবঙ্গকে এভাবে এড়িয়ে গেল?”–২০২৬-এর বাজেট নিয়ে কি দাবি করলেন বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা? কেন্দ্র কি সত্যিই দিশাহীন বাজেট দিয়েছে?

দেশের ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট প্রকাশের পরই রাজনীতির মহলে উত্তাপ দেখা দিয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন, তাই বাজেট নিয়ে আগ্রহ স্বাভাবিকভাবেই বেড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিভিন্ন রাজ্যের জন্য কি ঘোষণা থাকবে, তা নিয়েই ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক মহলের নজর। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে বাজেট নিয়ে তীব্র সমালোচনার সুর শোনা যাচ্ছে।

মুখ্যমন্ত্রী দিল্লি বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাজেট নিয়ে তার অভিমত প্রকাশ করেন। তিনি বলেন, ‘শুধু আওয়াজ আছে কিন্তু দিশাহীন বাজেট। ভিশন, মিশন কিছুই নেই। মহিলা, কৃষক ও গরীবদের কথা এখানে নেই। যুবকদের জন্যও কিছু নেই। শিক্ষা ও সুরক্ষা খাতে বরাদ্দ কমানো হয়েছে। এটা বাজেট নয়, একদম মিথ্যের জঞ্জাল।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী, ‘বিহার তো এর আগে বাজেট থেকে পেয়েছিল, বাংলা বঞ্চিত হয়েছে। ভোটের আগে বাংলাকে এভাবে বঞ্চিত করা অত্যন্ত দুঃখজনক। এই বাজেট দেশের সব ক্ষেত্রকে ধ্বংস করছে। শিক্ষার জন্য কিছুই করা হয়নি, গণতন্ত্রের প্রতি অনাদর দেখানো হয়েছে।’ তিনি আরও বলেন, শেয়ারবাজারে বিরাট ধস নেমেছে এবং সেনসেক্স প্রায় ১০০০ পয়েন্ট কমেছে।

মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, কেন্দ্র ফ্রেট করিডরের কথা বলছে, যা তিনি ২০০৯ সালে বলেছিলেন। কিন্তু এতদিনেও সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি। এর মাধ্যমে তিনি বাজেটের কার্যকারিতা ও পরিকল্পনার অভাবকে চ্যালেঞ্জ করছেন। তার বক্তব্যে স্পষ্ট, কেন্দ্র রাজনীতির দিকেই নজর রেখেছে, দেশের উন্নয়নকে নয়।

আরও পড়ুনঃ LPG cylinder price hike : ফেব্রুয়ারির প্রথম দিনেই বাড়ল গ্যাসের দাম, বাজেটের আগে উদ্বেগ বাড়ল সাধারণ মানুষের!

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে দেখা যায়, কেন্দ্রীয় বাজেটকে তিনি ‘নিষ্ফলা’ এবং ‘মিথ্যের ফুলঝুরি’ বলে অভিহিত করছেন। তাঁর বক্তব্যে স্পষ্ট, পশ্চিমবঙ্গের মানুষ ও যুবসমাজ, শিক্ষার্থী ও সাধারণ জনগণ এই বাজেট থেকে উপকৃত হবে না। নির্বাচন ঘনিয়ে আসায় বাংলাকে এইভাবে উপেক্ষা করা হলে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles