একটা সম্পর্কের ভিত যখন বিশ্বাসের উপর গড়ে ওঠে, তখন সেই বিশ্বাসটাই যদি একদিন চূর্ণবিচূর্ণ হয়ে যায়, তখন মানুষ কোথায় গিয়ে দাঁড়ায়? সংসার, পরিবার, আত্মীয়—সবই তখন যেন নিষ্প্রাণ। তেমনই এক কাহিনি সামনে এসেছে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে, যেখানে একজন মধ্যবয়সী মানুষ স্ত্রীর প্রতারণায় এতটাই ভেঙে পড়েছিলেন যে শেষমেশ বেছে নিয়েছিলেন আত্মহত্যার পথ।
যেখানে একদিকে জীবনের প্রতি লড়াই করার প্রেরণা জোগাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি কাজ করছে, সেখানে কখনও কখনও সেই প্ল্যাটফর্মই হয়ে উঠছে নিঃসঙ্গতার জায়গা। যেখানে কেউ নিজের যন্ত্রণার কথা জানিয়ে যায়, কিন্তু সাহায্য আসে না। এই ঘটনাতেও এক ব্যক্তি নিজের কষ্টের কথা জানিয়ে একটি আবেগঘন ভিডিও রেকর্ড করে ছেড়ে গিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও এখন ভাইরাল এবং মন গলিয়ে দিচ্ছে বহু মানুষকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইন্দোরের অ্যারোড্রোম এলাকার বাসিন্দা দীনেশ মিশ্র নামে এক ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তার দাবি, স্ত্রীর সঙ্গে এক স্থানীয় জিম প্রশিক্ষক মোহাম্মদ মাকসুদ খানের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। মাকসুদ তার স্ত্রীকে প্রভাবিত করতে নিজের ধর্ম গোপন করেছিলেন বলেও অভিযোগ। এই সম্পর্ককে ‘লাভ জিহাদ’ আখ্যা দিয়ে দীনেশ চার পাতার একটি সুইসাইড নোটে সমস্ত অভিযোগ লিখে গিয়েছেন।
সুইসাইড নোটে দীনেশ উল্লেখ করেন, তার স্ত্রী প্রায়ই গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং তখন তিনি মাকসুদকে ভিডিও কলে যুক্ত দেখতে পেতেন। সেই মুহূর্তগুলির ভিডিও প্রমাণও রয়েছে দীনেশের কাছে। এমনকি মোবাইল ফোনে রাতভর কথোপকথন ও আর্থিক লেনদেনের হদিশও রয়েছে বলে জানিয়েছেন তিনি। একাধিকবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা পাননি বলেই দাবি দীনেশের।
আরও পড়ুনঃ Weather update : আসছে দাপুটে বর্ষা! বুধবার থেকে ভিজবে বাংলা, রেড-কমলা সতর্কতায় কেরল-মহারাষ্ট্র!
দীনেশ মিশ্র ভাগ্যক্রমে সময়মতো চিকিৎসা পান এবং এখন বিপদমুক্ত। পুলিশ তার চার পাতার সুইসাইড নোট ও আবেগঘন ভিডিওটি জব্দ করেছে। দীনেশ একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের ছেলে বলেও জানা গিয়েছে। আপাতত অ্যারোড্রোম থানার পুলিশ এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। সুইসাইড নোটে উল্লিখিত সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। মাকসুদ খানের ভূমিকা, পুলিশের আগের ভূমিকা এবং স্ত্রীকে ঘিরে যে সমস্ত অভিযোগ উঠেছে, সব দিক থেকেই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার