Unique Wedding Card for Lok Sabha Election: আসতে চলেছে ভোট মরশুম। লোকসভা ভোটের বাদ্দি বেজেই গেছে বলা যায়। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু লোকসভা নির্বাচন। এই মুহূর্তে প্রচারে ব্যস্ত প্রত্যেক দলের প্রার্থীরা। চৈত্র মাসে বাঙ্গালীদের বিয়ে না হলেও বিয়ে হচ্ছে অনেক জায়গাতেই। এই বিয়ের কার্ডকে প্রচারের জায়গা হিসেবে বেছে নিয়েছিলেন পাত্রের বাবা। সম্প্রতি এই ঘটনা ঘটেছিল তেলেঙ্গানায়। নবদম্পতিকে উপহারের বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভোট দেওয়ার আর্জি জানিয়েছিলেন বিয়ের কার্ডে (Unique Wedding Card for Lok Sabha Election)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভোট দিলে সেটাই তাদের বিয়ের সবচেয়ে বড় উপহার হবে বলে জানানো হয়েছিল।
এবার নির্বাচন দোরগোড়ায়। আর পাঁচ দিন পরে এই শুরু হবে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। এবার ফের বিবাহের অভিনব আমন্ত্রণপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমন্ত্রিতরা হকচকিয়ে গিয়েছিলেন বিয়ের কার্ড দেখে। এমন কি ছিল এই বিয়ের কার্ডে। আমন্ত্রিতদের তরফে জানানো হয়েছে বিয়ের কার্ডে বরকনের নাম বিবাহস্থল দেখে রীতিমতো হকচকিয়ে গিয়েছিলেন তারা। পরে সবাই বুঝতে পারে, আসন্ন লোকসভা নির্বাচনে ভোটারদের উৎসাহ দিতে মহারাষ্ট্রের মহারাষ্ট্রের পুণেতে বসবাসকারী কোন ব্যক্তি এই বিয়ের কার্ড তৈরি করেছেন (Unique Wedding Card for Lok Sabha Election)। তবে কার্ডটি তার বিয়ের নয়।
কি লেখা ছিল সেই অভিনব কার্ডে (Unique Wedding Card for Lok Sabha Election)?
মহারাষ্ট্রের পুনে এলাকায় এই কার্ডে বিয়ের নকশা করা ছিল। মারাঠি ভাষায় এই কার্ডে লেখা ছিল, ‘সংসদীয় গণতন্ত্রের অধিকার মেনে এবং দেশকে আরও এক ধাপ এগিয়ে দিতে আমাদের সকলের কণ্ঠস্বর সংসদে পৌঁছনো উচিত। প্রত্যেকের ভোট খুব জরুরি।’ কার্ডটিতে পাত্র ও পাত্রীর নামের জায়গায় লেখা যথাক্রমে ‘গণতন্ত্র’ ও ‘ভোটার’। বিবাহ বাসরের স্থানে লেখা, ‘আপনার ভোটকেন্দ্র’ (Unique Wedding Card for Lok Sabha Election)।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এই কার্ড (Unique Wedding Card for Lok Sabha Election)। নেটিজনদের অনেকেই এই কার্ডের প্রশংসা করেছেন। জনসাধারণকে উদ্বুদ্ধ করার অভিনব প্রক্রিয়া পছন্দ হয়েছে অনেকেরই। একজন লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার মতো কিছু দেশে ভোট না দিলে জরিমানা করা হয়। নোটা দেওয়ার উপায়ও আছে। তবে যাকে হোক ভোট দিতেই হবে।’
লোকসভা ভোট নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কখনো বিয়ের কার্ডে উপহার হিসেবে মোদিকে ভোট দিতে বলা আবার বিয়ের কার্ডের আদলে ভোট দিতে যাওয়ার আমন্ত্রণ (Unique Wedding Card for Lok Sabha Election)। সবকিছুই মন জয় করেছে নাগরিকদের। এখন দেখার এই উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে কতজন মানুষ ভোট দিতে আগ্রহী হন। সম্প্রতি উত্তরাখন্ডে ভোটের কালি দেখিয়ে রেস্তোরাঁর বিলে অফার পাওয়ার কথা সামনে এসেছে। এ যেন ভোট উৎসব। সকল নাগরিকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কতজন ভোট দিতে আগ্রহী হন এখন সেটাই দেখার।





