হাথরাসে নির্যাতিতার গণধর্ষণ হয়নি, দাবি করলেন ইউপি পুলিশের এডিজি

বর্তমানে সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু তদন্ত থেকে নজর সরে গিয়েছে অন্য একটি নৃশংস ঘটনায়। উত্তরপ্রদেশের হাথরাসে দলিত কিশোরী মনীষা বাল্মিকীর মৃত্যু হয়েছে গণধর্ষণ ও প্রবল অত্যাচারের জন্য।

কিন্তু এবার উত্তরপ্রদেশের ওই এলাকার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল দাবি করলেন, ওই তরুনীর ময়নাতদন্তে রিপোর্টে কোন ধর্ষণের উল্লেখ নেই। শরীরের একাধিক জায়গায় চোটের চিহ্ন থাকলেও মেলেনি কোনও শুক্রাণু। মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে কার্ডিয়াক অ্যারেস্ট! উত্তরপ্রদেশ পুলিসের এডিজি ল অ্যন্ড অর্ডার প্রশান্ত কুমার জানিয়েছেন, মনীষার শরীরে ধর্ষণের কোন প্রমাণ নেই তবে তাকে কে বা কারা নৃশংসভাবে খুন করেছে তার জন্য তদন্ত করা হবে।

উত্তর প্রদেশে পুলিশের পক্ষ থেকে যারা অকারণে দর্শনের প্রসঙ্গ তুলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ করে তোলার চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে রাখা হলো। যদিও গোটা ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্ত চারজনকেই ইতিমধ্যেই ধরা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত এই নৃশংস ঘটনার নিন্দা করে দোষীদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

স্বাভাবিকভাবেই বিরোধীরা উত্তর প্রদেশ পুলিশের এই বয়ানে হতবাক। তবে যোগী রাজ্যের পুলিশের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে মনীষার ময়নাতদন্তের কোনরকম ধর্ষণের চিহ্ন মেলেনি। পোস্টমর্টেম রিপোর্ট-এ এর কোনো উল্লেখ নেই। মনীষা মারা গিয়েছেন শারীরিক আঘাত এর জন্য এবং পড়ে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়।

RELATED Articles

Leave a Comment