দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তারা। একদিকে যখন দেশজুড়ে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে ‘আজাদি কা মহোৎসব’ পালন ল্ক্রা হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে দেশের দুই মহান বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসু ও শহিদ প্রফুল্ল চাকীকে বিদ্যুতের বিল পাঠাল বিদ্যুৎ পর্ষদ। দুই শহিদের নামে ১ লক্ষ ৩৬ হাজার টাকার বকেয়া বিদ্যুতের বিল পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় জোর শোরগোল পড়েছে গোটা রাজ্যে। প্রশ্ন উঠছে, বিদ্যুৎ পর্ষদ কী ভুল করে এমনটা করেছে?
ঘটনাটি ঘটেছে বিহারের মুজাফফরপুরে। গত ২২শে ফেব্রুয়ারি উত্তর বিহার বিদ্যুৎ পর্ষদের তরফে ওই বিল পাঠানো হয়েছে। শহিদদের হাতে কাছে না পেয়ে তাদের স্মৃতিস্তম্ভেই ওই বিল আটকে দেওয়া হয়েছে। এই বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ ১ লক্ষ ৩৬ হাজার ৯৪৩ টাকা। মুজাফফরপুরের কোম্পানি বাগ এলাকার ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকীর স্মৃতিস্তম্ভে এই বকেয়া বিদ্যুতের বিল সাঁটিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ মার্চের মধ্যে এই বকেয়া বিল না মেটালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেও জানানো হয়েছে ওই নোটিশে।
১৯০৮ সালের ১১ আগস্ট মুজাফফরপুর জেলে ফাঁসি হয়েছিল ক্ষুদিরাম বসুর। ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার চেষ্টার জন্য এই ‘শাস্তি’ হয় তাঁর। যদিও ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকীর ছোঁড়া বোমায় মৃত্যু হয়েছিল দুই ব্রিটিশ মহিলার। এরপর নিজের শরীরে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছিলেন প্রফুল্ল চাকী। আর ক্ষুদিরাম ধরা পড়েছিলেন মোকামা স্টেশনে। মাত্র ১৮ বছর ৮ মাস ১১ দিন বয়েসে ফাঁসি হয় তাঁর। দেশের সবচেয়ে কম বয়েসি শহিদ ছিলেন ক্ষুদিরাম বসু।
কিন্তু প্রশ্ন হল, মৃত্যুর ১১৫ বছর পর ক্ষুদিরাম ও প্রফুল্লর নামে ওই বকেয়া বিদ্যুৎ বিল কেন? এই বিষয়ে পাটনার বিদ্যুৎ ভবনের এক আধিকারিক জানান যে এই বিল একেবারেই ভুয়ো নয়। আর এই নিয়ে পর্ষদের কোনও ভুলও হয়নি। আসলে দুই শহিদের স্মৃতিস্তম্ভের বিদ্যুতের বিল বকেয়া রয়েছে। ওই স্মৃতিস্তম্ভে রাতে আলো জ্বলে। এর দেখভালের দায়িত্ব রয়েছে এক বেসরকারি সংস্থার উপর।
কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই বেসরকারি সংস্থাকে নোটিশ না পাথিয়েব ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকীর নামে কেন নোটিশ পাঠানো হয়েছে? এই খবরকে ভাইরাল করে ওই সংস্থাকে চাপে ফেলার জন্যই কী এমনটা করা হয়েছে? যদিও পর্ষদের তরফে কোনও উত্তর দেওয়া হয়নি। স্থানীয়দের কথায়, ওই স্মৃতিস্তম্ভের বিদ্যুৎ সংযোগ যাতে বিচ্ছিন্ন না হয়, সেদিকে প্রশাসন নজর দিক।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!