অভিশপ্ত পুলওয়ামায় ফের জওয়ানদের উপর সন্ত্রাসবাদী হামলা! নিহত এক!

আবার‌ও সন্ত্রাসবাদীদের নিশানায় দক্ষিণ কাশ্মীরের পুল‌ওয়ামা। সূত্র মারফত খবর, বৃহস্পতিবার জঙ্গি-পুলিশ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একজন পুলিশ অফিসার। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আর‌ও এক জওয়ান। তা ছাড়া আরও বেশ কিছু পুলিশ অফিসার এবং জওয়ান আহত হয়েছেন বলে খবর সূত্রের।

পুলিশের তরফে জানানো হয়েছে, পুলওয়ামায় বৃহস্পতিবার সেন্টার রিজার্ভ পুলিশ ফোর্স এবং জম্মু-কাশ্মীর পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। পুলওয়ামার প্রিচুতে এ দিন পুলিশ এবং সিআরপিএফ চেকপয়েন্ট লক্ষ্য করে হামলা করে জঙ্গিরা। আর সেখানেই দুই পুলিশকর্তা জখম হন। আহত হন সিআরপিএফ-এর জওয়ানরাও।

ইতিমধ্যেই ওই সন্ত্রাসবাদীদের ধরতে এলাকা ঘিরে ফেলেছে পুলিশ এবং জওয়ানরা। সেই কথা নিশ্চিত করে এক পুলিশ কর্তা বললেন, “দুজন পুলিশ অফিসার গুরুতর জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যেই একজন যন্ত্রণায় ছটফট করতে করতে হাসপাতালেই মারা গিয়েছেন।” সন্ত্রাসবাদীদের ওপর এই হামলা চালানোর ঘটনার পরই সিনিয়র পুলিশ অফিসাররা ঘটনাস্থলে ছুটে যান। শ্রীনগরের অদূরেই বিএস‌এফ ক্যাম্পে মাত্র কয়েক দিন আগে হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা। সেখানে প্রাণ হারিয়েছিলেন দুই বিএস‌এফ জওয়ানও। তারপরই আবারও এই হামলা।

RELATED Articles

Leave a Comment