নাবালিকাকে যৌ’ন হেনস্থার চেষ্টা অটোচালকের, তার হাত থেকে বাঁচতে অটো থেকে ঝাঁপ, গুরুতর জখম কিশোরী

এক কিশোরীকে যৌ’ন হেনস্থা করার অভিযোগ উঠল এক অটোচালকের বিরুদ্ধে। সেই চালকের হাত থেকে বাঁচতে অটো থেকে ঝাঁপ দেয় কিশোরী। এর জেরে গুরুতর জখম হয় সে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার মহারাষ্ট্রের অওরঙ্গাবাদে।

জানা গিয়েছে, গত মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ টিউশন শেষে বাড়িতে ফেরার জন্য অটো ধরেছিল বছর সতেরোর ওই কিশোরী। যে অটোতে সে উঠেছিল তাতে আর কোনও যাত্রী ছিল না সেইসময়। অভিযোগ, কিছুদূর এগোতেই চালক কিশোরীর সঙ্গে আলাপচারিতা শুরু করেন। এ কথা, সে কথা থেকে তিনি জানতে চান কিশোরীর ব্যাগে কী আছে। তখন রাস্তা দিয়ে দ্রুত গতিতে ছুটছিল অটোটি।

আরও কিছুদূর যাওয়ার পর চালক নানান রকম অশ্লীল ইঙ্গিত ও কথা বলতে শুরু করে ওই কিশোরীকে। পুলিশকে কিশোরী জানিয়েছে যে একটা সময় চালক তাকে জিজ্ঞাসা করে যে সে শারীরিক সম্পর্কে আগ্রহী কী না।

কিশোরীর অভিযোগ, ক্রমেই অশ্লীলতার মাত্রা সীমা ছাড়াতে থাকে। ভয় পেয়ে যায় কিশোরী। আর ভয়ের চোটেই অটো থেকে ঝাঁপ দেয় সে। রাস্তায় আছড়ে পড়লে অটোচালক দ্রুত গতিতে অটো নিয়ে পালায় বলে জানা গিয়েছে।

https://twitter.com/shubhankrmishra/status/1593121600043651072?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1593121600043651072%7Ctwgr%5E3b385a238ad0bd0bdf4653d0c08ba14d976713ef%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2F17yo-girl-jumped-off-from-running-auto-after-allegedly-molested-by-auto-driver-in-maharashtra-dgtl%2Fcid%2F1384949

কিশোরীকে অটো থেকে রাস্তায় পড়ে যেতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই অটোচালককে গ্রেফতার করে। ওই চালকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয় ক্রান্তি চক থানায়। গতকাল, বুধবার আদালতে তোলা হয় ওই চালককে। তাকে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ সূত্রে খবর, ওই কিশোরী পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছে। আপাতত আইসিইউ-তে রয়েছে সে।

এই ঘটনা প্রসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানান যে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই মামলার যাতে দ্রুত তদন্ত করে অভিযুক্তকে শাস্তি দেওয়া যায়, তার ব্যবস্থা করতেও পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে শিন্ডের তরফে।

RELATED Articles