আত্মনির্ভরশীল হচ্ছে মোদীর স্বপ্নের ভারত! ১০১টি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি ক্ষেত্রে চাপছে নিষেধাজ্ঞা! 

১০১টি প্রতিরক্ষা সরঞ্জামের আমদানির উপর নিষেধাজ্ঞা চাপাচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রক। অর্থাৎ আত্মনির্ভর হ‌ওয়ার আপ্রাণ চেষ্টা করছে ভারত। রবিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে স্বয়ং এই কথা নিশ্চিত করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানান প্রতিরক্ষা ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করতেই এই পদক্ষেপ।

এ দিন এ প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইটারে লেখেন, “আত্মনির্ভরতার লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মন্ত্রকের তরফে ১০১টি পণ্যের তালিকা প্রকাশ করা হবে, যেগুলি নির্দিষ্ট সময়ের পর আর আমদানি করা যাবে। দেশিয় উৎপাদন বাড়াতেই এই সিদ্ধান্ত।”

মন্ত্রী আরও জানিয়েছেন, এই তালিকায়  শুধুমাত্র অস্ত্রের বিভিন্ন অংশই নেই। রয়েছে উন্নত প্রযুক্তি অত্যাধুনিক অস্ত্রও। যেমন আর্টিলারি বন্দুক, অ্যাসল্ট রাইফেল, ব়্যাডার, এয়ারক্রাফ্ট-সহ একাধিক উন্নতপ্রযুক্তির অস্ত্র রয়েছে।

করোনা পরিস্থিতিতে দেশকে আত্মনির্ভর করার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার মূল উদ্দেশ্য ছিল, বিদেশি পণ্যের আমদানি কমিয়ে ভারতের নিজস্ব উৎপাদনে জোর দেওয়া। সেই স্বপ্ন সফল করতেই এবার যুগান্তকারী পদক্ষেপ করতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক।

RELATED Articles

Leave a Comment