আর নয়। পাকিস্তানকে ধারে অপরিশোধিত তেল দেওয়া বন্ধ করল সৌদি।

ধারে পাকিস্তানকে আর তেল দেবেনা সৌদি আরব। গত মে মাস থেকে ধারে ইমরান সরকারকে অপরিশোধিত তেল দেয়নি সৌদি আরব। এক‌ই সঙ্গে, সরবরাহকারীর কাছ থেকে এই সুবিধার পরবর্তী পর্যায় সম্পর্কে কোনও জবাব‌ও আর পায়নি পাকিস্তান। রিপোর্ট জানাচ্ছে, দু’পক্ষের মধ্যে ৩.২ বিলিয়ন ডলারের চুক্তির মেয়াদ দুই মাস আগে শেষ হয়েছে। সৌদি আরব ২০১৮ সালের নভেম্বরে পাকিস্তানের বাহ্যিক ক্ষেত্রের উদ্বেগ নিরসনে ৬.২ বিলিয়ন ডলার প্যাকেজের ঘোষণা করেছে। সৌদি আরব থেকে ৩.২ বিলিয়ন ডলারের অপরিশোধিত তেল পাওয়ার সুবিধা এই প্যাকেজের অংশ। পাকিস্তান সৌদি আরবকে এই ব্যবস্থার সময়কাল বাড়ানোর আহ্বান জানিয়েছে, কিন্তু এখনও সৌদিরা থেকে কোনও সাড়া পায়নি ।

পাকিস্তান সময়ের চার মাস আগে সৌদি আরবের এক বিলিয়ন ডলার ঋণ শোধ করেছে। সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে যে, পাকিস্তান যদি চীন থেকে অনুরূপ সুবিধা পেয়ে থাকে তবে দুই বিলিয়ন ডলারের নগদ ঋণও পরিশোধ করার মতো অবস্থাতে থাকবে। সৌদি আরবের ৩ বিলিয়ন ডলার নগদ সহায়তা এবং বছরে ৩.২ বিলিয়ন ডলার অপরিশোধিত তেল পাওয়ার সুবিধা দুই বছরের নবীকরণের আইন বর্তমান ।

পেট্রোলিয়াম মন্ত্রকের মুখপাত্র সাজিদ কাজী জানিয়েছেন, এই চুক্তির মেয়াদ মে মাসে শেষ হয়েছে। অর্থ মন্ত্রক এটি পুনর্নবীকরণের চেষ্টা করছে। তিনি বলেছিলেন যে পাকিস্তান সৌদি আরব সরকারের জবাবের অপেক্ষায় রয়েছে ।

RELATED Articles

Leave a Comment