টাকার অভাবে সাবান বন্ধ, শিশির দিয়ে কেচেছেন জামা, মোদীর জীবনযুদ্ধের কাহিনী হার মানাবে উপন্যাসকেও

আজ বাঙালিদের বড় খুশির দিন কারণ আজ বিশ্বকর্মা পুজো আবার মহালয়াও। কিন্তু আপনি কি জানেন আজ ভারতের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তির জন্মদিন? আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ৭০ তম জন্ম দিবস (Birthday)। সকাল থেকেই তিনি শুভেচ্ছা বন্যায় ভাসছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী রাজনৈতিক ভেদাভেদ ভুলে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনের।

এই প্রসঙ্গে এবার উঠে এলো ডিসকভারি চ্যানেলে বিয়ার গ্রিলসকে (Bear Grylls) দেওয়া সাক্ষাৎকারে কিছু টুকরো অংশ। ২০১৯ সালে বিয়ার গ্রিলসের শো ম্যান ভার্সেস ওয়াইল্ড’ এ অংশগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে গ্রিলসকে তিনি জানিয়েছিলেন নিজের জীবনের ভয়াবহ দারিদ্র্যের কথা।

মোদী ছোটবেলায় একটি ছোট্ট সরকারি স্কুলে পড়াশোনা করেছেন। তাদের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ ছিল যে জামা কাপড় কাচার জন্য সাবান পর্যন্ত কিনতে পারতেন না।যদিও এর জন্য অভিনব উপায় ছোটবেলাতেই আবিষ্কার করেছিলেন মোদী। তিনি ভোরবেলায় উঠে ঘাস থেকে শিশির নিয়ে আসতেন। সেই শিশির নিয়ে গরম জলে মিশিয়ে জামা কাপড় কাচতেন! স্বাভাবিকভাবেই মোদীর এই গল্প শুনে অবাক হয়ে যান বিয়ার গ্রিলস।

এছাড়াও নিজের পরিবারের অর্থাভাব মেটানোর জন্য একসময় ষ্টেশনে চা বিক্রি করতেন বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী। ইস্ত্রি কেনার সামর্থ্য না থাকায় ঘরের বাসনপত্র দিয়ে কুঁচকে থাকা জামা সোজা করে নিতেন মোদী। তামার বাসনে কয়লা গরম করে সেই তাপ দিয়ে জামা কাপড় ইস্ত্রি করতেন। অর্থাৎ ছোট থেকেই কষ্টের মধ্যেই কী করে বাঁচতে হয় তা শিখে নিয়েছিলেন মোদীজি। তার জীবন কাহিনী শুনে বিয়ার গ্রিলস অত্যাশ্চর্য হয়ে যান। পরে তিনি জানান, তিনি প্রধানমন্ত্রীর শান্ত স্বভাব এবং প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তার সেই পদ নিয়ে কোন অহংকার নেই।যা দেখে গ্রিলস যথেষ্ট বিস্মিত হয়েছিলেন।

RELATED Articles

Leave a Comment