ড্রাইভিং লাইসেন্স পাওয়া এবার আরও সহজ! পরীক্ষা দেওয়ার কোনও ঝামেলা আর নেই, নতুন নিয়ম আনল মোদী সরকার

ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার কথা ভাবছেন? এবার এই প্রক্রিয়াতে বড় বদল আনতে চলেছে মোদী সরকার। নতুন নিয়মের জেরে আমজনতা বেশ সুবিধাই পাবেন। নতুন নিয়ম অনুযায়ী, এবার ড্রাইভিং লাইসেন্স পেতে হলে রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসে যাওয়ার আর দরকার পড়বে না। সহজেই মিলবে ড্রাইভিং লাইসেন্স।

নতুন এই নিয়ম চালু হলে এবার থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আর আরটিও অফিসে গিয়ে ড্রাইভিংয়ের পরীক্ষা দিতে হবে না। জানা যাচ্ছে, ২০২২ সালের ১লা জুলাই থেকেই নতুন এই নিয়ম কার্যকর হবে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে।

এই নতুন উপায়ে আপনাকে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আরটিও অফিসে পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে না। যে কোনও স্বীকৃত ড্রাইভিং স্কুল থেকে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়া যাবে বলে জানা যাচ্ছে। ট্রেনিং শেষের পর স্কুল থেকেও দেওয়া যাবে পরীক্ষা। যে সমস্ত ব্যক্তি এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তাঁদের একটি সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেট থেকেই নতুন ড্রাইভিং লাইসেন্স তৈরি করা যাবে বলে জানানো হয়েছে।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের তরফে এই প্রক্রিয়ার জন্য একটি কোর্স তৈরি করা হবে। লাইট মোটর ভেহিকলের জন্য চার সপ্তাহের কোর্স করতে হবে। সেখানে ২৯ ঘণ্টার প্রশিক্ষণ থাকবে যার মধ্যে ২১ ঘণ্টা শহরের রাস্তা, গ্রামের রাস্তা, ও হাইওয়েতে গাড়ি চালানো, পার্কিং ও রিভার্সে গিয়ারের বিষয়ে শেখানো হবে ও বাকি চার ঘণ্টা থাকবে থিওরি।

নতুন এই নিয়ম আনার সঙ্গে সঙ্গেই FasTag প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার ব্যাপারেও চিন্তাভাবনা করছে কেন্দ্র সরকার। টোল সংগ্রহের জন্য এবার নতুন কোনও পদ্ধতি আনতে চলেছে কেন্দ্র। এই নিয়ে পরীক্ষানিরীক্ষা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে।

FasTag-এর মাধ্যমে টোল দিতে গেলে গোটা রাস্তার টোল দিতে হয়। তবে এবার আপনি যতটা দৈর্ঘ্য অতিক্রম করবেন, ততটা রাস্তার জন্যই দিতে হবে টোল। ইউরোপে এই প্রক্রিয়া চালু হয়েছে। নতুন এই নিয়মে অনেকটাই খরচ বাঁচবে বলেই মনে করা হচ্ছে।

RELATED Articles