বড় স্বস্তি দিলো মোদী সরকার! এক ধাক্কায় লিটার প্রতি ১৫ টাকা কম হল তেলের দাম

খাবার রান্না করা হোক বা জ্বালানি তেল অপরিহার্য। পেট্রোলিয়াম জাতীয় তেল দিয়ে একদিকে যেমন জ্বালানি কাজ হয়, ঠিক তেমনই নানান ভোজ্য তেল দিয়ে তৈরি হয় সুস্বাদু রান্না।

তবে বিগত কয়েক বছরে তেলের দাম যে হারে বেড়েছে তাতে আমজনতার মাথায় হাত পড়তে বাধ্য। লাগাতার মূল্যবৃদ্ধির ফলে আমজনতার নাভিশ্বাস উঠার জোগাড়। তবে এসবের মধ্যেই এবার খানিকটা স্বস্তি দিল মোদী সরকার। অনেকটাই কমে গেল তেলের দাম।

গত মে মাসেই পেট্রোল ও ডিজেলের উপর থেকে আবগারি শুল্ক কম করায় লিটার প্রতি পেট্রোলের দাম কমে ছিল সাড়ে ৮ টাকা। এর জেরে স্বস্তি পায় দেশবাসী। কিন্তু ভোজ্য তেলের দাম? সেটা তো কম হওয়ার নয়। ভোজ্য তেলের দাম নিয়েও সাধারণ মানুষের অভিযোগ ছিল বেশ। তবে এবার মোদী সরকারের সিদ্ধান্তে মুখে হাসি ফুটল দেশবাসীর। ভোজ্য তেলে এবার প্রতি লিটারে অন্তত ১৫ টাকা কম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, গত বুধবারই মোদী সরকারের তরফে নানান তেলের সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে প্রতি লিটার তেলে অন্তত ১৫ টাকা কম করা হয়। সেই অনুযায়ী আজ, শুক্রবার সেই সিদ্ধান্ত কার্যকর হল। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা দফতর ও পণ্য সরবরাহ দফতরের তরফে এ কথাই জানানো হয়েছে।

গত দু’বছর ধরে করোনা পরিস্থিতি ও এর পরবর্তীতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে ভোজ্য তেলের দাম অনেকটাই বেড়ে গিয়েছিল। তবে এবার ভোজ্য তেলে লিটার প্রতি ১৫ টাকা কম হওয়ায় আমজনতার মুখে যে প্রশস্ত হাসি ফুটবে, তা বলাই বাহুল্য।

RELATED Articles