Covid19 Crisis: এবার প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী

করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫১। মারা গিয়েছেন ৩২ জন। দেশে জারি রয়েছে টোটাল লকডাউন। একে একে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশের অনেক মানুষ। এবার PM-CARES তহবিলে দান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। তিনি তাঁর সঞ্চয় থেকে ২৫ হাজার টাকা অনুদান দিয়েছেন।

বিশ্বে এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে আট লক্ষ মানুষ। মারা গিয়েছেন ৪১ হাজার মানুষ। এই অবস্থায় সারা বিশ্ব কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। ভারত সরকারও যথাসাধ্য চেষ্টা করছে করোনাকে আটকানোর জন্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও PM-CARES নামে একটি তহবিল খুলেছেন যেখানে তিনি দেশবাসীকে আর্জি জানিয়েছেন যাতে তাঁরা নিজেদের সাধ্যমত দান করেন। এই তহবিলকে Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund or PM-CARES Fund বলা হচ্ছে। প্রধানমন্ত্রী এই ট্রাস্টের চেয়ারম্যান। Defence Minister, Finance Minister ও Home Minister এই তহবিল দেখভালের দায়িত্বে আছেন।

বিভিন্ন সেলিব্রেটিরাও তাদের সাধ্যমত সাহায্য করেছেন। সাধারণ মানুষরাও যে যত টাকা পারছেন দান করছেন এই তহবিলে। হীরাবেন মোদীও বাকিদের মতো দান করলেন তহবিলে এবং তাঁর এই মহান উদ্যোগকে প্রশংসা করছেন সকলেই।

RELATED Articles

Leave a Comment