নির্জোট সম্মেলনে নাম উহ্য রেখেই পাকিস্তানকে তীব্র আক্রমণ মোদীর।

বিশ্ব যেখানে অতিমারীর বিরুদ্ধে লড়ছে সেখানে কিছু মানুষ দেশ ও গোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করে সন্ত্রাসবাদের মতো বিপজ্জনক ভাইরাস ছড়াতে ব্যস্ত বলে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর!

ভূ-স্বর্গে নতুন করে রক্ত ক্ষয়, নাশকতামূলক কাজকর্ম ও অশান্তি সৃষ্টির জন্য আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে তীব্রভাবে বিধঁলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার, ভিডিও কনফারেন্সের মাধ্যমে নন-অ্যালায়েন্ড মুভমেন্ট (ন্যাম) বা নির্জোট সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানেই পাকিস্তান কে উদ্দেশ্য করে তিনি বলেন, এমন একটা সময়ে যখন গোটা বিশ্ব কোভিড-১৯ অতিমারীর বিরুদ্ধে লড়াই করছে, সেখানে কিছু মানুষ দেশ ও গোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করে সন্ত্রাসবাদ, ভুয়ো খবর ও জাল ভিডিওর মতো বিষাক্ত ও বিপজ্জনক ভাইরাস ছড়াতে ব্যস্ত। একদিকে করোনার হাত থেকে মুক্তি পেতে চেয়ে পবিত্র রমজান মাসে প্রার্থনা ও প্রায়শ্চিত্ত করে চলেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মুসলিমরা। সেখানেই, জম্মু ও কাশ্মীরে ঘটে চলেছে একের পর এক সংঘর্ষবিরতি চুক্তিলঙ্ঘন।

প্রসঙ্গত, রবিবার, কর্নেল আশুতোষ শর্মা, মেজর অনুজ সুদ, লান্স নায়েক দীনেশ সিংহ, নায়েক রাজেশ কুমার এবং পুলিশের এসআই কাজি শাকিল আহমেদ সহ পাঁচ নিরাপত্তাকর্মী কাশ্মীরের কুপওয়াড়া জেলায় পাক মদতপুষ্ট জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে মৃত্যুবরণ করেন। ওই এনকাউন্টারে মারা যায় ২ জঙ্গিও। তাদের একজনের নাম হায়দার। সে পাক নাগরিক। কাশ্মীরে লস্কর-ই-ত‌ইবার শীর্ষ কমান্ডার।

উল্লেখ্য, মঙ্গলবারও জম্মু ও কাশ্মীরে জঙ্গিহানায় ৩ সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে।

RELATED Articles

Leave a Comment