৭৩ বছরের স্বাধীনতার ইতিহাসে প্রথম পাক বায়ুসেনায় পাইলট নিযুক্ত হলেন এক হিন্দু যুবক

পাকিস্তানের ইতিহাসে প্রথমবার কোনো সংখ্যা লঘু সম্প্রদায়ের যুবক বায়ুসেনার পাইলট হিসেবে নিযুক্ত হলেন। নাহলে সেখানে সারা বছরই সংখ্যালঘুদের উপর অকথ্য অত্যাচারের খবর, দিনের পর দিন জোর করে ধর্মান্তকরণের খবর এবং হিন্দু ধর্মস্থানে হামলার মতো খবরই শোনা যায়। স্বাধীনতার পর ৭৩ বছরের ইতিহাসে এই প্রথমবার এইরকম এক দুর্লভ ঘটনা ঘটতে দেখা গেল সেখানে। জেনালের ডিউটি পাইলট হিসেবে এয়ার ফোর্সে যোগ দিতে দেখা গেল রাহুল দেব নামের এক যুবককে।

পাকিস্তানের এয়ারফোর্সের বিভিন্ন অফিসে হিন্দু, শিখ, খ্রিস্টানরা কর্মরত হলেও পাইলট পদে এই প্রথমবার কোনও হিন্দু ব্যক্তিকে নেওয়া হয়েছে। সিন্ধ প্রদেশের সবচেয়ে বড় জেলা থারপরকরের বাসিন্দা ২৬ বছরের রাহুল দেবের পাইলট হয়ে ওঠা যে খুব সহজ ছিল না তা বলাই যায়। কিন্তু সব বাধা-বিপত্তি পেরিয়ে নিজের যোগ্যতার বলে পাক বায়ুসেনার পাইলট পদে নিযুক্ত হয়েছেন তিনি। নিঃসন্দেহে এই ঘটনা পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের জন্য খুবই গর্বের বিষয়। অল পাকিস্তান হিন্দু পঞ্চায়েত নামের হিন্দুদের একটি সংগঠন রয়েছে পাকিস্তানে। এই সংগঠনের সম্পাদক রবি দাওয়ানি রাহুল দেবের এই জয়ের জন্য সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর কথায়, পাক সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই সিভিল সার্ভিস এবং সেনাবাহিনীতে কাজ করছে। তবে বায়ুসেনায় রাহুলের নিযুক্তি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা। রবি দাওয়ানি মনে করেন, পাকিস্তান সরকার যদি সংখ্যালঘু সম্প্রদায়ের দিকে ঠিকমতো নজর দেন, তবে এমন অনেক রাহুল দেব আগামীদিনে নিজের মেধা প্রদর্শনে এগিয়ে আসবে।

রাহুল যেদিন পাক বায়ুসেনার পাইলট হিসেবে যোগদান করেন, আশ্চর্যজনকভাবে সেই দিনেই পাকিস্তানের সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে সরব হয়েছে ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন কমিশন (United States Commission on International Religious Freedom)। পাক ভূমিতে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, অথচ সরকার সব জেনেও কোনো পদক্ষেপই নিচ্ছে না। USCIRF-এর বার্ষিক রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা প্রায় নেই।

ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন কমিশন দাবি করেছে, পাকিস্তানে প্রতিবছরই কমপক্ষে ১০০০জন মহিলাকে ধর্মান্তরিত করা হয়। মার্কিন কমিশনের এই রিপোর্টেই প্রমাণ করে দেয়, রাহুলের কতটা কঠিন এবং অসম্ভব লড়াই লড়ে আজ এই জায়গায় এসেছে। আর তার কৃতিত্বের জন্য নেটদুনিয়ায় প্রচুর শুভেচ্ছায় ভূষিত হচ্ছেন বায়ুসেনার এই পাইলট।

RELATED Articles

Leave a Comment