বছরের শুরতেই মোদীর ম্যাজিক! বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনায়কের শীর্ষতালিকায় প্রধানমন্ত্রী

নতুন বছরের শুরুতেই নতুন রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা বিশ্বের সমস্ত রাষ্ট্রনায়কদের পিছনে ফেলে সেরার তালিকায় শীর্ষে উঠে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংস্থার সমীক্ষায় এই তথ্যই উঠে এল। তথ্য অনুযায়ী, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক হলেন মোদী।

তাবড় তাবড় দেশ যেমন ব্রাজিল, জাপান, আমেরিকার মতো ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানদের উপর একটি সমীক্ষা চালায় সংশ্লিষ্ট সংস্থা। এই সমীক্ষাতেই উঠে এসেছে যে ওই ১৩টি দেশের সমস্ত রাষ্ট্রপ্রধানদের মধ্যে ৫৫ শতাংশ বেশি ভোট পেয়েছেন মোদী। এর ফলে সেরার শিরোপা পেয়েছন তিনিই। এই তথ্য সামনে আসার পর বিজেপি নেতৃত্ব শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। তাদের মতে, দেশের সকল মানুষকে সঠিক নেতৃত্ব দিতে সফল হয়েছেন মোদীজি।

এই বিষয়ে গতকাল, শনিবার একটি টুইট করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি লেখেন, “মর্নিং কনসাল্ট নামে র এক মার্কিন সংস্থা মোদীজিকে সেরার শিরোপা দিয়েছে। করোনা পরিস্থিতিতে তিনি দেশকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, তা দৃষ্টান্ত”। তিনি আরও বলেন যে নরেন্দ্র মোদী কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই সরকারের প্রতি মানুষের আস্থা বেড়েছে। মোদীজি দেশকে সঠিক পথে চালনা করছেন বলেই মনে করেন তিনি। প্রধানমন্ত্রীর জন্যই যে দেশে প্রভূত উন্নতি হয়েছে, তা তিনি মেনে চলেন। এই কারণেই করোনার মতো কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও, প্রধানমন্ত্রী শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছেন।

এই বিষয়ে মোদীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। তাঁর কথায়, “অতিমারির সময় প্রধানমন্ত্রীর কৃতিত্ব আন্তর্জাতিক স্তরে এবার সম্মান পেল। দেশের মানুষের জন্য তা গর্বের বিষয়”।

তবে এই তথ্য মানতে নারাজ মোদীজির সমালোচকেরা। তাঁরা পাল্টা দাবী করেছেন যে কৃষক আন্দোলনের জেরে মোদীজি নাকি এখন বিপর্যস্ত। দেশবাসীর কাছে আস্থা হারাচ্ছেন তিনি। এই অবস্থায় মার্কিন সংস্থার এই তথ্য প্রকাশ করে পরিস্থিতি কিছুটা বাগে আনার চেষ্টা করছেন তিনি।

RELATED Articles