নতুন বছরের বড় চমক! বড়পর্দায় ফিরছেন বলিউড বাদশা, জানান দিলেন নিজেই

ছক ভাঙা গতেই চিরকাল দেখা গিয়েছে তাঁকে। নতুন বছরেও তার অন্যথা হল না। নতুন বছরের প্রথমদিন যখন তাঁর অনুগামীরা ভাবছেন যে, তাদের প্রিয় বাদশা বোধ হয় আর তাদের নতুন বছরের শুভেচ্ছা জানালেন না, ঠিক সেই সময়ই বড় চমক। হঠাৎই টুইটারে হাজির হয়ে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দিলেন আরও একটি সুখবর। এই বছরেই বড় পর্দায় তিনি।

গতকাল, শনিবার সকালে টুইটারে হাজির হন এসআরকে। ৩ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে তাঁর অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি। ভিডিওতে বাড়ির পোশাকেই দেখা মেলে তাঁর। ভিডিও শুরুর প্রথমেই গত বছরের কথা বলেন তিনি। এরপর বেশ মজার ছলেই বলেন যে, তাঁর টিমের কেউ এখন নেই, তাই একা একা সবকিছু আয়োজন করে ক্যামেরার সামনে আসতে তাঁর একটু দেরী হয়ে গেল।

এরপর ভিডিওয় তিনি বার্তা দেন যে কীভাবে পুরনো বছরে বিভিন্ন মানুষের জীবন প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়েছে। জীবনে চলার পথে অনেক খারাপ কিছু দেখেছে বিভিন্ন। এতকিছু খারাপের মধ্যেও শাহরুখ বিশ্বাস করেন যে নতুন বছরে নিশ্চয় ভালো কিছু অপেক্ষা করছে। এরপর অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানান বলিউড। সবশেষে বলেন, “তাহলে ২০২১ সালে বড়পর্দায় দেখা হচ্ছে”। এই শুনে রীতিমতো উচ্ছ্বসিত তাঁর ভক্তেরা।

https://twitter.com/iamsrk/status/1345245637676208131

তাঁর এই কথার মধ্যে দিয়ে যে নিজের বড় পর্দায় ফেরার খবরই খুব সুন্দর করে দিয়ে দিলেন  বলিউডের কিং অফ রোমান্স, তা আর বলার অপেক্ষা রাখে না। ২০২০ সালের শেষের দিকেই শুরু হয়ে গিয়েছে ‘পাঠান’-এর শুটিং। নতুন বছরে এই ছবি দিয়েই ফের পর্দা কাঁপাবেন বাদশা। সোশ্যাল মিডিয়াতে তাঁর ‘পাঠান’-এর লুক ইতিমধ্যেই নজর কেড়েছে। তবে এই ছবি কবে মুক্তি পাবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। এই ছবিতে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দীপিকা পাডুকোন।

খবর মিলেছে, এই ছবির জন্য কোনও বাঁধা ধরা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন না বাদসাহ। জানা গিয়েছে, এই ছবি থেকে যা লাভ হবে, সেই লাভের ৪৫ শতাংশ পাবেন শাহরুখ।

প্রসঙ্গত, ২০১৮ সালে ‘জিরো’ ছবিতেই শেষবার বড় পর্দায় মিলেছিল শাহরুখের। এরপর বেশ কিছুদিন বিরতি নেওয়ার পর ফের বড়পর্দায় ফিরছেন বলিউড। নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সেই ইঙ্গিতই দিয়ে গেলেন তিনি।

RELATED Articles