উঠেছে লকডাউন, শুরু আনলক-১। আর সেই শুরুর প্রথম দিনেই করোনা যোদ্ধাদের নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি হুঁশিয়ার করেছেন করোনা যোদ্ধাদের উপর কোনও রকম হামলা আর বরদাস্ত করা হবে না। তিনি স্পষ্ট জানিয়েছেন করোনা ভাইরাস আমাদের সমাজের অদৃশ্য শত্রু। আর এর বিরুদ্ধে লড়াই করা করোনা যোদ্ধারা অজেয়।
করোনা আমাদের আদৃশ্য শত্রু আর করোনা যোদ্ধা অর্থাৎ ডাক্তার, নার্স এবং স্বাস্থ্য কর্মীরা এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করে চলেছে। তাঁরা অজেয়। তাই তাঁদের উপর কোনও রকমের আক্রমণ বরদাস্ত করা হবে না। প্রথম দফার আনলক প্রথম দিনেই দেশবাসীকে এই নিেয় সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দীর্ঘ তিন মাস লকডাউনের পর আজ থেকে শুরু হয়েছে প্রথম দফার আনলক প্রক্রিয়া। গোটা দেশে অধিকাংশ জিনিসেই ছাড় দেওয়া হয়েছে। কেবল মাত্র কন্টেইনমেন্ট জোন ছাড়া সর্বত্র আনলক প্রক্রিয়া শুরু হয়েছে। কন্টেইনমেন্ট এলাকায় আরও এক মাস লকডাউন বহাল থাকবে বলে কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করা হয়েেছ।
ফের একবার ভিডিও বার্তায় করোনা যোদ্ধাদের কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছে গত কয়েকমাস ধরে যেভাবে ভারতের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা লাগাতার করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন তাকে আমরা কুর্নিস জানাই। চিকিৎসকরা সেনার মতোই লড়াই করছেন। শুধু তাঁদের যুদ্ধের ক্ষেত্রটা পৃথক।
করোনা পরিস্থিতির মধ্যে রাজ্যগুলিকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কোনও ভাবেই যাতে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের উপর কেউ আক্রমণ বা হামলা না চালায় সেদিকে কড়া নজর রাখতে হবে। এবং যদি কেউ এই ধরনের কাজ করেন তাঁদের কড়া শাস্তি দিতে হবে বলেও রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন তিনি।





