পিএম কেয়ার ফান্ড পাবলিক অথরিটি নয়, তাই আরটিআই আইনে তথ্য দেওয়া যাবে না, জানাল পিএমও

পিএম কেয়ার ফান্ড সংক্রান্ত তথ্য প্রকাশ্যে দেওয়া যাবে না সে সাধারণ মানুষ তথ্যাধিকার আইনে কেস ফাইল করুক না কেন। Prime Minister’s Office (PMO) থেকে সম্প্রতি যা স্পষ্ট জানানো হয়েছে। জনৈক হর্ষ কান্দুকুরি নামক এই ব্যক্তির করা আরটিআই মামলার পরিপ্রেক্ষিতে এই কথা জানানো হয় পিএমও থেকে। কারণ এটা ‘পাবলিক অথরিটি’ নয়। The Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations (PM CARES) Fund তৈরি করা হয়েছিল করোনা ও অন্যান্য আপৎকালীন পরিস্থিতির জন্য। এই ফান্ডের কথা ঘোষণা করার কিছুদিনের মধ্যেই হর্ষ কান্দুকুরি নামক এক ব্যক্তি ১লা এপ্রিল এই ফান্ড সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়ে আরটিই ফাইল করেন।

বেঙ্গালুরুর আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র হর্ষের বক্তব্য, আমাদের যখন Prime Minister’s National Relief Fund (PMNRF) ইতিমধ্যেই আছে সেখানে আরেকটা ফান্ড তৈরি করার কোন অর্থ আছে বলে আমি মনে করিনা। সেজন্যেই এই নতুন ফান্ড এর কার্যকলাপ সম্বন্ধে জানতে আমি খুবই আগ্রহী।

৩০ দিনের মধ্যে কোন উত্তর না পাওয়ায় তিনি অ্যাপিল করেন। অবশেষে ২৯শে মে তিনি পিএমও থেকে উত্তর পান।

কী ছিল সেই উত্তরে?

“PM CARES Fund is not a Public Authority under the ambit of Secon 2(h) of the RTI Act, 2005. However, relevant information in respect of PM CARES Fund may be seen on the Website pmcares.gov.in”. পিএমও এই উত্তরই দেয়।
এখন এই “public authority” কী?

“any authority or body or institution of self-government established or constituted — (a) by or under the Constitution; (b) by any other law made by Parliament; (c) by any other law made by State Legislature; (d) by a notification issued or order made by the appropriate Government — and includes any (i) body owned, controlled or substantially financed; (ii) non‑Government Organisation substantially financed, directly or indirectly by funds provided by the appropriate Government.”

এই সংজ্ঞা অনুযায়ী, এই পিএম কেয়ার ফান্ড পাবলিক অথরিটিই, এমনটাই দাবি হর্ষ। তিনি আবার অ্যাপিল করার পরিকল্পনাও করছেন। PMNRF (Prime Minister’s National Relief Fund) ও আরটিআই এর অধীনে পড়বে কিনা তা নিয়েও সংশয় রয়েছে।

RELATED Articles

Leave a Comment