বিশ্বব্যাপী করোনার দাপট এখনও বেড়েই চলেছে। পাশাপাশি দেশ-বিদেশের বিজ্ঞানীরাও উঠে পড়ে লেগেছেন করোনা মোকাবিলার পথ খুঁজে বের করতে। এবার মাস্কের মাধ্যমে করোনা মোকাবিলার পথ বাতলে দিলেন গবেষকরা। N-95 মাস্কের বেশ কয়েকটি নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালিয়েছিলেন বিশেষজ্ঞরা। এরপরই N-95 মাস্কের এই বিশেষ দক্ষতা সম্পর্কে জানতে পারেন বিশেষজ্ঞরা।
বিজ্ঞানীরা দাবি করেছেন, N-95 মাস্কের বিশেষ আর্দ্রতা করোনা ভাইরাসকে মেরে ফেলতে পারে। N-95 মাস্কগুলিকে যদি ৬০ মিনিট ধরে একটি নির্দিষ্ট তাপমাত্রায় রেখে দেওয়া যায় তাহলে ভাইরাস নষ্ট হয়ে যাবে। তবে যদি ওই মাস্কগুলিকে কিছুক্ষণের জন্য বিশেষ আর্দ্রতার মধ্যে রাখা হয় তাহলে তা করোনা মোকাবিলায় আরও বেশি সক্রিয় হয়ে উঠতে পারে। এই গবেষণা যে করোনা রুখতে কিছুটা হলেও সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না।
বিশেষজ্ঞদের বক্তব্য, শুধু N-95-ই নয়, সব ধরনের মাস্ককের ক্ষেত্রে এটি প্রযোজ্য। সব মাস্ককেই যদি একবার কম উষ্ণতার মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হয় তবে করোনা রোধে তা আরও বেশি কার্যকর হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই প্রক্রিয়ায় মাস্কের কোনও সমস্যা হবে না বলেও জানিয়েছেন তাঁরা।





